শিক্ষাজীবনের ১২টি বছর পেরিয়ে নতুন এক জগত, পাবলিক বিশ্ববিদ্যালয় -- স্বপ্নকে সত্যে রূপান্তর করার এক কারখানা ।।
এখানে যারা বাংলা এবং ইংরেজী ব্যাকরণ ভালো জানে তাদেরকেই বিজয়ী বলে ঘোষনা দেয়া হয় ।। আপনি একজন বাংলা ভাষার পন্ডিত কিন্তু ইংলিশ জানেন না তাদের কাছে আপনি মূর্খ
আপনাকে পাপুয়া গিনি থেকে শুরু করে বাবরের আসল বাপের নাম সব জানতে হবে ।
আপনি উগান্ডার মুদ্রার নাম জানেন না তাইলে ইংলিশ নিয়ে কিভাবে পড়বেন ?
পলাশীর যুদ্ধে মীর জাফরের খালার নানীর নাম জানতে হবে যদি আপনি ইকনোমিক্সে পড়তে চান ।।
এভাবে আপনার প্রতিভার মা কে বাপ বানিয়ে ছেড়ে দিবে ওরা ।
আর যদি আপনি গরীব হবার কারনে ইউসিসিতে ভর্তি না হতে পারেন তাইলে কাজ শেষ , বছরখানেক লেগে যাবে এইটা জানতে আসলে পরীক্ষায় কি আসে ।
তারমানে এই দাড়ালো আপনি বারো বছরে যদি কারেন্ট এফযায়ারস না পড়ে না থাকেন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখেন না
সমস্যাটা কোন জায়গায়??
যদি এগুলা দিয়ে মেধা যাচাই হয় তবে সাঃজ্ঞাঃ কে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেন নয়তো সবার জন্য শিক্ষা কথাটা বাদ দেন ।।
আরো অনেক কিছু বলার ছিলো ৫৭ তে আটকে গেলাম ।।
দুঃখ এইটাই ২০১৫-১৬ শিক্ষাবর্ষেও কিছু শিক্ষার্থী তাদের স্বপ্নকে মাটিচাপা দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




