অল্প ছিল সাধ্য,
তবু সে
একাই দেখে রাখতো।
চা লাগবে? নখ কাটবি?
চালটা বেশি শক্ত?
ডাল মাখিয়ে খাইয়ে দেই?
পাশে এসে বসতো
পাশে গিয়েই বসতাম
গালে গাল গসতাম।
আদর করে কত্ত নামে
ভালবেসে ডাকতাম।
সেই আমিই দিতাম কষ্ট।
সে চুপটি করে শুনত
আমায় ধরে কাঁনত
মুখটা তার লাল হয়ে
মাঝে সাঝেই থাকত
শরীর ভিতর কখন এসে
কি যে বাসা বাধল।
একলা বসে থাকত
হয়ত খানিক কাদত।
নড়াচড়ায় মানা ছিল
আমায় খালি ডাকত।
ব্যস্ত ছিলাম।কাজে ছিলাম
"এত্ত কেন ডাকছো?"
হঠ্যাৎ হঠ্যাৎ ভাবনা হত,
মরলে সবাই বাঁচত।
সেই যে সে
যার
অল্প ছিল সাধ্য
তবু সে
একাই দেখে রাখতো।
ওপাশ দিয়ে চলতে গেলে
অল্প স্বরে ডাকত।
শুনতে পেতাম।ভুলেও যেতাম।
সবই সে বুঝতো...
ভালবেসে তবু আমায়
এত্ত কেন ডাকত।
মধ্যরাতের অন্ধ তারা
সেই ঘরেতে বসে আছি
যেই ঘরে সে থাকত।
সেই বিছানা
সেই মশারী
বালিশটা খুব শক্ত।
ঘুম আসে না
ঘুম আসে না......
অন্ধ রাতে গভীর ক্ষতে
কি বলতে কি বলেছে
বুঝি নারে অর্থ।
ঘুম আসে না
ঘুম আসে না
কোথায় গেলি ?
কোথায় গেলি?
বুঝিনি রে ভালবেসে ডেকে ছিলি এত্ত।
শূন্য বাড়ী।ময়লা তোষক
নোংরা বাসোন পত্র।
জেগেই তবু
চুপটি বসে
আজ
আবার যদি ডাকত..................
১৪-১১-২০১২
(c)তাহমিদ সৈয়দ আবতাহী
বুয়েট
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


