নদীর কিনারে দুই মহিলা গোসল করছে। একজন ছেলের বউ অন্য জন শাশুরী। শাশুরী বউকে বললো, "বউ মা, আমার পিঠটা একু ডলে দাও তো"। বউ আচমকা তার পা দিয়ে শাশুরীর পিঠ ডলা দিতে শুরু করলো। এতে শাশুরী প্রথমেই একটা বিরাট ধাক্কা খেলেও একটু পরেই কি যেন মনে করে হাসি মুখে সব কিছু মেনে নিল।
নদীর আর এক ধারে ছেলে বসে বসে মাছ ধরছিল। ঘটনার আকস্মিকতায় সে হতবাক হয়ে তাৎক্ষনিক তার মাকে কিছুই বলতে পারলো না। বাড়ী ফিরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে পা টিপে টিপে তার মায়ে কাছে গিয়ে দুপুরের ঘটনার ব্যাপারে জানতে চাইলো।
মা থমকে কিছুক্ষন চুপ করে থেকে উত্তর দিল, "বাজান রে, তোর বউয়ের কোনই দোষ নাই। আমিও যেদিন প্রথম তোর দাদার বাড়ীতে বউ হয়ে এসেছিলাম, তোর দাদি সেদিন ঠিক এমনি করেই আমাকেও তার পিঠ ডলে দিতে বলায় আমি আমার পা দিয়ে আমার শ্বাশুরীর পিঠ ডলে দিয়েছিলাম। আজ এত বছর পর, যখন আমি শ্বাশুরী হলাম তখনই আমার কর্মের ফল ফিরে পেলাম।
বাবারে, সারা জীবন মনে রাখবি- দুনিয়াটা একটা আয়নার মত। তুই দুনিয়াকে যা দিবি, দুনিয়া তোকে ঠিক ঠিক তাই ফিরিয়ে দেবে দুই দিন আগে হোক আর পরে হোক।"
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


