গতকাল বরিশাল ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে সাড়া দেশে অব্যাহত ধর্ষনের প্রতিবাদে, "আমরা ব্লগার" নামে একটি মৌন মিছিল অনুস্ঠিত হয়।
সেখান থেকে তোলা কিছু ছবি দেখি-
১। র্যালি শুরু করার মুহূর্তে বি এম কলেজ মসজিদের সামনে হাতে গোনা আমরা কজন।
২। র্যালি ধীরে ধীরে কলেজ ছাত্র সংসদ ভবনের (জিরো পয়েন্ট) সামনে এগিয়ে যাচ্ছে।ব্যানার ধরে আছেন ব্লগার মেহেদী হাসান ও ব্লগারএকজন আরমান।
৩। জিরো পয়েন্টে কলেজের কিছু ছাত্র আমাদের ব্যানার দেখে সামনে আসে।এবং ব্যানারের লেখা পড়ে,আমদের সাথে যোগ দেয়।
এবং র্যালি বাংলা বিভাগের সামনে দিয়ে এগিয়ে চলে।
৪।র্যালি কলেজ ক্যান্টিনের সামনে আসার পরে,আরো কিছু ছাত্র এর সাথে যোগ দেয়।হটাৎ করে রুশানের আম্মু এসে র্যালিতে যোগ দেয়।
যদিও সে বেশী সময় ছিল না।ব্লগার মেহেদী ব্লগার মিটুল বেশ কয়েকজন ছাত্রীকে র্যালিতে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন,কিন্তু কোন লাভ হয়নি।
৫। র্যালি কলেজ অডিটরিয়ামের পিছনের রাস্তা অতিক্রম করছে।
৬। র্যালি পর্দাথবিদ্যা বিভাগ ( শত বর্ষ ভবন) ভবনের সামনে দিয়ে অতিক্রম করছে।
৭। র্যালি কলেজের বাস্কেট মাঠের ( কেপি হল ) পাশ ঘুরে আবার কলেজের জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলছে।
এই ভাবে খুব সাদামাটা ভাবে র্যালি শেষ হয়।
যে কারনে এই র্যালির আয়োজন আশা করবো এই ধরনের র্যালি যেন আমাদের আর করতে না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



