
আমাদের দেশে বর্ষাকালে অথবা বছরের বিভিন্ন সময় হঠাৎ শুনতে পাওয়া যায় গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃস্টি হয়েছে,আবার শুনা যায় ৯ নম্বর বিপদ সংকেত,১০ নম্বর মহাবিপদ সংকেত ইত্যাদি ইত্যাদি...............

আসুন জানার চেস্টা করি নিম্নচাপ কি?কেন সৃস্টি হয়।নিম্নচাপ ক্ষেত্র সম্বন্ধে বুঝতে গেলে আগে বুঝতে হবে বায়ুর চাপ কি?আমাদের বহুদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া মন্ডল।প্রতি বর্গ সেঃমিঃ ওপর এই বায়ুমন্ডলের ওজনই হলো বায়ুর চাপ।পৃথিবীর নাধ্যাকর্ষনজনিত ত্বরন,যাকে বলা টান বা আর্কষন,যা সেঃমিঃ,মিঃ,ও কিঃমিঃ যেমন দূরত্তের একক তেমনি বায়ুর চাপের একক হলো ডাইনস প্রতি বর্গ সেঃমিঃ (Dynes/Square cm)।ভূ-পৃষ্ঠে সমুদ্রতলে প্রতি বর্গ সেঃমিঃওপর এই চাপ সাধারন অবস্থায় থাকে 1,013200 *106 ডাইনস।

এখন এই 106 ডাইনসকে যদি নতুন নাম দিয়ে বলা হয় এক বার,তাহলে সাধারন অবস্থায় বায়ুর চাপ দাড়ালো 1,0132 বার(এক বারের হাজার ভাগের নাম মিলিবার (Milibar)।বায়ুর চাপ প্রকাশ করা হয় এই মিলিবার এককে।সুতরাং সাধারন অবস্থায় এই চাপ দাড়ালো1,0132 মিলিবার।

নিম্নচাপ ক্ষেত্র যখন সৃস্টি হয় তখন সেই অঞ্চলের বায়ুর চাপ আশেপাশের বায়ুর চাপ থাকে 2-4 মিলিবারের মত কম থাকে।যদি বায়ুর চাপ আরও কমে 4-6 মিলিবারের তফাৎ ঘটায় সেই নিম্নচাপ ক্ষেত্রকে ডিপ্রেসান (Depression) বলে।এই ডিপ্রেসান গভীর হলে সেই অঞ্চলের বায়ূর চাপ আশেপাশের বায়ূর চাপের চেয়ে 6-8 মিলিবার কম হয়।যদি এই বায়ূর চাপ আরো কমে নিকটবর্তী অঞ্চল থেকে 8 মিলিবারের চেয়েও কম হয়,তখন থাকে বলা হয় সাইক্লোন ঝড় (Cyclonic Storm)।

)।সাইক্লোন ঝড়ের আরো একটি বৈশিষ্ঠ্য হলো এই যে এর চারপাশের বায়ূর গতিবেগ হবে 33 নট (Knot) বা তার চেয়ে কিছু বেশী।বায়ূর গতিবেগ সাধারনত নট এককে প্রকাশ করা হয়, 1 নট প্রতি ঘন্টায় 1,15 মাইল গতিবেগ।সাধারন এবং গভীর নিম্নচাপ অঞ্চলের চারপাশে বায়ূর গতিবেগ হয় 18 থেকে 32 নট।এই ধরনের নিম্নচাপ ও সাইক্লোন ঝড় নিরক্ষীয় অঞ্চলেই শুধু হয়।নাতিশীতোষ্ণ বা মেরু অঞ্চলের যে নিম্নচাপ বা সাইক্লোন দেখা যায়।
যায়,তার আকৃতি প্রকৃতি নিরক্ষীয় নিম্নচাপ-ক্ষেত্রের চেয়ে বহুদিক থেকেই আলাদা।এই অঞ্চলের ঝড় ভূমধ্যসাগর এলাকায় সস্টি হয়ে পূর্ব দিকে ধাবিত হতে থাকে।
ছবি গুগল.....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




