somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~বই এলো কেমন করে~

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্রাট অশোকের জন্মেরও চার হাজার বছর আগে আসিরিয়া ও ব্যাবিলন নামে দুটি দেশ ছিল। সেসময় এই দেশ দুটি খুব সভ্য ছিল। যতদুর জানা যায়, এই দুটি দেশেই প্রথমে পাথরের উপর লেখার প্রচলন শুরু হয়েছিল। কিন্তু তাদের দেশে পাথর সহজলভ্য ছিল না। তাই তারা একসময় কাদা মাটির উপর লিখে তা পুড়িয়ে ইটের মত শক্ত করত। পরে মাটি খুঁড়ে এ ধরণের অনেক পোড়া মাটির ফলক পাওয়া গেছে। মাটি খুঁড়ে ব্যবিলনের একটি লাইব্রেরিতে এ রকম ২২ হাজারেরও বেশি পাথুরে বই পাওয়া গেছে।

বইয়ের উপাদান হিসেবে পাথর, মাটির ফলক অনেকদিন ব্যবহারের পর মানুষ নতুন কিছু খুঁজছিল। কিন্তু যুৎসই কিছু তারা পাচ্ছিল না। অবশেষে মিশরের লোকেরা খুঁজে পেল নতুন কিছু, যা বইয়ের ইতিহাসে দিল নতুন এক মাত্রা।

আমরা অনেকেই তো জানি, নীল নদের তীরে পিরামিডের দেশ মিশর অবস্থিত। নীলনদের তীরের জলাভুমিতে লম্বা এক ধরনের গাছ জন্মাত। দেখতে অনেকটা আমাদের দেশের নলখাগড়া গাছের মত। এই গাছগুলোকে বলা হত প্যাপিরাস। এই প্যাপিরাসকে তারা খাবার ও জ্বালানী হিসেবে ব্যবহার করত। একদিন মিশরের লোকরা এই গাছের পাতায় লেখালেখি শুরু করল।





প্যাপিরাসের বইগুলো লম্বা কাপড়ের থানের মত হত। এই বইগুলি গুটিয়ে রাখা হত। সবচেয়ে বড় প্যাপিরাস বইটির দৈর্ঘ্য ছিল একশ বিশ ফুট অর্থাৎ ৮০ হাত লম্বা।

তাদের লেখার পদ্ধতিটাও ছিল অদ্ভুত। আজকের দিনে আমরা বাম বা ডান যেদিক থেকেই লেখা শুরু করি না কেন লাইন শেষে আবারও ফিরে আসি সেদিকে। কিন্তু মিশরীয়রা ডানদিক থেকে লেখা শুরু করে লাইন শেষ হলে পরের লাইন শুরু করতো বামদিক থেকে। আবার এই লাইন শেষ হলেই তারপরের লাইন শুরু করতো ডানদিক দিক থেকে। অনেকটা কৃষকদের জমিতে হাল দেওয়ার মত।

একসময় এই প্যাপিরাস শুধু মিশরে নয় বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। আগেই বলে রাখি, এই প্যাপিরাস থেকেই কিন' ইংরেজি পেপার শব্দটির উৎপত্তি।

মিশরিয়রা প্যাপিরাস ব্যবহার করলেও চীনারা লিখত বাঁশের ফলকে। এমনকি তারা কাপড়েও লিখত। কিন্তু সেগুলো আসলে বেশ ব্যয়বহুল ছিল। আবার ছাত্ররা তাদের হোমওয়ার্ক করতে মোমের শিট ব্যবহার করতো। এরপর মোমকে গলিয়ে আবারো আগের মতো অবস্থায় নিয়ে আসতে হত। এসব সমস্যা সমাধানের জন্য সবাই বিকল্প কিছু খুঁজছিল অনেকদিন থেকেই। আর এ ভাবনাটা বেশি ভাবাতো তখনকার চীন সম্রাটের এক উপদেষ্টাকে। তার নাম ছিল সাইলুন।

ভাবতে ভাবতে সাইলুন একদিন কাপড়ের টুকরো, গাছের ছালের মত হাবিজাবি অনেক কিছু একসঙ্গে মিশিয়ে গুড়ো করলেন। তারপর নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি একসময় তৈরি করলেন কাগজ। পৃথিবীর ইতিহাসে এটাই ছিল মানুষের তৈরি প্রথম কাগজ। তারপর কাগজ তৈরির এই পদ্ধতি চীনারা গোপন রেখেছিল দীর্ঘদিন।

কিন্তু একসময় আরবদের কাছে এই বিদ্যা ফাঁস হয়ে যায়। তারপর আরবদের মাধ্যমে ইউরোপসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়ে কাগজ তৈরির কৌশল। আবার বই ছাপাবার কায়দাও চীনারাই প্রথম আবিষ্কার করেছিল। কাগজের মত বই ছাপাবার কৌশলও তার গোপন রেখেছিল অনেকদিন।

তাই ইউরোপে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগ পর্যন্ত সব বইই হাতে লেখা হত। এর ফলে বইগুলো বেশ দামি ছিল। কেমন দামি হতো তা বোঝানোর জন্যে একটা ছোট্ট উদাহরণ দিই- সে সময় জার্মানীর চার্চের লাইব্রেরিতে বইগুলো সব শিকল দিয়ে বেঁধে রাখা হত যাতে করে বইগুলো কেউ চুরি করে না নিয়ে যেতে পারে। একেকটা বইয়ের দাম ছিল সেসময় শহরের একেকটা বাড়ির মূল্যের সমান।

তাই সহজে বই প্রকাশ করার কথা ভাবছিল অনেকেই। কিন্তু সে সমস্যার সমাধান হল দীর্ঘদিন পর। ১৫ শতকে জার্মানির জোহানেস গুটেনবার্গ উদ্ভাবন করলেন আধুনিক মুদ্রণ যন্ত্র।

১৪৫৬ সালের দিকে তিনি প্রথম বাইবেল গ্রন্থকে তার প্রেসে ছেপে প্রকাশ করেন। গুটেনবার্গের বই ছাপানোর এই প্রযুক্তি ছড়িয়ে পড়ল ইউরোপসহ সারাবিশ্বে। এরপর বইয়ের ইতিহাস নিল নতুন মোড়। বই হয়ে গেল অনেক সহজলভ্য আর দামও গেল কমে। তাই আজকে আমরা এত সহজেই বই পড়তে পারি। চাইলে নিজের জন্য কিনতে পারি......(সংগৃহীত)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×