somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক গ্লাস অন্ধকার দিবেন ? []

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বিছানায় শুয়ে থেকে ফ্যানের ঘূর্ণন দেখছিলাম । অনেকক্ষণ তাকিয়ে থেকে ক্লান্ত হয়ে গেছি । পরে চা বানানোর জন্য উঠে রান্নাঘরে গেলাম । চুলোয় পাতিলে পানি দিয়ে চড়িয়ে দিলাম । কিছুক্ষণের মধ্যেই পানি ফুটতে শুরু করেছে । অল্প কিছু চা-পাতা ছেড়ে দিলাম । পানির রঙ বদলাতে শুরু করেছে । অনেকটা জীবনের মতোই , ছোট্ট করে কারো উপস্থিতিও জীবনের রঙ বদলে দিতে পারে । সাথে দিলাম দু’টকরো লবঙ্গ , আধখানা দারুচিনি । রঙ এর সাতে সুঘ্রাণও যুক্ত হয়ে গেলো । ছাকনি দিয়ে ছেঁকে তাতে লেবুর রস দিয়ে মগ হাতে নিলাম । “অচেনা” ঘরের তালা খুলে ভিতরে ঢুকে গেলাম । বিশাল বাসায় একা থাকি । বন্ধু বান্ধব এসে এই ঘরের রহস্য জানতে চায় , কাউকে কোনদিন বলি নি । তন্য তন্য করে খুঁজেও কেউ এই ঘরের চাবি পায় নি । খুবই কম শক্তির একটা বাতি জ্বালিয়ে ঘরের মাঝখানে রাখা কাঠের চেয়ারে বসে পড়লাম । এখন আমি আর একা নই । আমাকে ঘিরে রেখেছে কতগুলি অস্তিত্ব । পুরো ঘরটা আয়না দিয়ে ঘেরা । প্রতিটায় আমি আছি । তবে পুরো নয় । মুখ বাদে পুরো শরীরটা । মুখের অংশটুকু কালো করে দেয়া । সবাইকে একই রকম দেখতে হ্লে তো হবে না । একেকজনকে একেক চেহারায় কল্পনা করে নেবো ।

সবাই চা খাচ্ছে আমার সাথে । ওদের সাথে ঐভাবে কথা হয় না , আমি আমার সকল চিন্তা ওদেরকে বলি । ওরা খুব ভালো শ্রোতা । আমাকে এক বিন্দুও বিরক্ত করে না , কথার মাঝে কথা বলে না । কাজের কথা বলে উঠে চলে যায় না , আসতে দেরি হওয়ার অজুহাত হিসেবে দাঁড় করায় না ।
চা ধীরে ধীরে খেয়ে শেষ করে উঠে আসলাম “অচেনা” ঘর থেকে । আজকে আড্ডাটা ঠিক জমলো না । অন্য সময় চা কয়েক কাপ প্রয়োজন হয় ।
এইটা আমার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে । তবে সেদিন আরেকজনকে পেলাম ঠিক আমার মতো । আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো ভয় পেয়ে মরেই যেতো । আমি ভয় পাই নি , বরং বন্ধুভাবে ঝাপটে ধরেছি । তার অস্তিত্বের নাম “ছায়া” । নাহ , শুধু ছায়া না । ছায়ার চেয়ে বেশি কিছু । অন্ধকারেও থাকে , সব প্রবাদকে ভুল প্রমাণ করেছে ।
অন্ধকারে ঈষৎ আলোর রূপে মেঝেতে পরে থাকে । আবার দিনের আলোতে সব থেকে আলাদা অবতারে আমাকে একা পেলেই ছুটে আসে । ঠিক পাশে থাকে ।
“অচেনা” ঘরে এরপর বহুদিন যাওয়া হয় নি । সেদিন বন্ধুটিকে নিয়ে গেলাম সেই ঘরে । ভাঙ্গা কাঁচের টুকরোতে পুরো ঘর ভরে আছে । অনাদরে অবহেলায় পুরনো অনেকগুলো বন্ধু হারালাম । সেই বন্ধুটি এই ঘরে ঢুকে নি । কেন ঢুকে নি ? আমার কান্না সহ্য করতে পারবে না বলে ?
বন্ধু হলে তো সবার আগে ছুটে আসার কথা ?
আবার একা হয়ে গেলাম ?
ভাঙ্গা কাঁচের টুকরোর উপর দিয়ে হেঁটে রক্তে প্রতিদান দিয়ে মাফ চেয়ে নিলাম । কোনদিনও ফিরবে না । অভিমানগুলো কতটা প্রখর ছিল ? আমার কষ্টের সময় ওরা ছিল কিন্তু ওদের কষ্টের সময় ?
ফিরে আসবে না আর দিনগুলো , বাহিরে এতক্ষণ দাঁড়িয়ে থাকা বন্ধুটিও অল্প অল্প করে মিলে যাচ্ছে অন্ধকারে ।
আমাকে কেউ এক গ্লাস অন্ধকার দিবেন ? সাথে অল্প একাকিত্ব গুলিয়ে দিবেন । একাকিত্ব ছাড়া আমার চলেই না ………….
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×