somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেদ[গল্প]

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব করে উড়তে ইচ্ছা করে। দু'টা যুতসই পাখা থাকলেই তো হতো। বিকেলবেলায় আকাশে দল বেঁধে কবুতর উড়ছে। ছাদে এসেছি এই উড়াউড়ি দেখতেই, বেশিরভাগ কবুতরই মনে হয় সাদা। সূর্য অনেকখনি হেলে পড়েছে। চায়ের কাপের চাও শেষের পথে। এখন নামতে হবে। ছাদের কিণারায় গিয়ে দাঁড়ালাম। ৯ তলার উপর থেকে ছোট ছেলেদের খেলা দেখা যাচ্ছে। বড্ড চেঁচায় ওরা, এখান থেকেও বেশ শোনা যাচ্ছে ওদের কথা।
নয় তলা থেকে যদি লাফ দিই পড়তে কতক্ষণ লাগতে পারে। সহজ হিসেব, খাতা কলম নিয়ে বসলেই করে ফেলতে পারবো। কিন্তু চিন্তার বিষয় হলো শাড়ি পরে লাফ দিলে কেমন হবে, সালোয়ার কামিজ এর ক্ষেত্রে কেমন হবে? আর চুল ছেড়ে লাফ দিবো নাকি একেবারে তেল দিয়ে খোপা করে? চোখ বন্ধ করে প্রতিটা চিত্র একবার মনের মধ্যে এঁকে দেখে নিলাম। সবই সুন্দর, এই আলোতে সবই সুন্দর লাগবে।
ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে বাসায় ঢুকলাম। বারান্দায় রাখা টিয়া পাখিকে খাবার দিলাম। ওদের উড়তে দিবো না, খুব কাছে রাখবো। ছেড়ে দিলে আর ফিরে আসবে না, বাকি সবার মতো উড়ে চলে যাবে। উড়তে শিখলেই, উড়তে দিলেই কেউ আর কারো খুব কাছে থাকতে চায় না।
এরপর বিছানায় ফেলে রাখা মোবাইল চেক করতে হাতে নিলাম। অনেকদিন পর প্রায় অব্যবহৃত একটা সিমে ম্যাসেজ এসেছে। হয়তো মোবাইল অপারেটরের তবু খুলে দেখলাম। ভার্সিটি শেষ হয়েছে ৫ বছর হবে, আরেকটু বেশিই হবে হয়তো – এরপরও আজকের দিন ওর মনে আছে? আমি তো কথার ছলেও ওর কাঁধে কোনদিন হাত রাখি নি, ফোন করে মিষ্টি করে কথাও বলি নি।
ছেলেটা নাকি আজো বিয়ে করে নি, আমিও করি নি। গত মাসে ছোটবোনের বিয়ে ছিল। একটুও শখ হয়নি, ওভাবে সেজে স্টেজে ওঠার।
আজকের এই দিনে আমাকে জানিয়েছিল ও আমাকে পছন্দ করে। ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু ও আর ফিরতে পারেনি। ফেরালেই কি সবাই ফিরতে পারে? ভোলা কতটা কঠিন? আমার থেকেও বেশি?
ভালো থেকো, ভালো থেকো.
সিম কার্ডটা খুলে বাহিরে ফেলে দিলাম। কিছু তো ভোলা গেলো…..
একটা কবুতর এসে বারান্দায় হুট করে বসলো, ইচ্ছে হলেই ছুঁতে পারতাম। ছুঁতে গেলেই উড়ে যাবে সেই ভয়ে শুধু তাকিয়েই থাকলাম। ওর তো সন্ধ্যার আগে বাসায় ফেরার কথা
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

×