বিয়ের আগে প্রেম নয় প্রেমের নামে নোংরামি রুখবো মোরা এখনি’ এ স্লোগান ধারন করে টঙ্গীতে ভিন্নভাবে পালিত হল বিশ্ব ভালোবাসা । বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও এলাকার তরুণ ব্যবসায়ীরা রোববার বিকাল সাড়ে ৪ টায় মধুমিতা রেললাইন,টংগীতে এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্যবসায়ী পুতুলের সভাপতিত্বে শাহাদাত (পলিট্যাকনিকেল ছাত্র),সাগর (আই,ইউ,বি, এ, টি,) স্বাধীন (শান্তা মারিয়ম) এবং রবিনসহ (উত্তরা ইউনিভার্সিটি) কয়েকজন তরুণ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজনের মধ্যে মিছিল,সমাবেশ এবং বিয়ে। বিয়ে শেষে মিষ্টি বিতরন করা হয় বলে জানান আয়োজক কমিটির অন্যতম সদস্য জাবির আইন বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী মহীউদ্দিন। ব্যতিক্রমী আয়োজনে মধ্য দিয়ে এলেক্স এবং পরীমনি নামক দুটো কুকুরের বিয়ে দেয়া হয় ।

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


