somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলাঞ্জনা নীলার ফ্রেন্ড রিকোয়েস্ট ৮ দিন পর একসেপ্ট করার পর.....!!

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার তো একটা ব্যক্তিত্ব আছে। চট করে রিকোয়েস্ট একসেপ্ট করলে বলবে, আপনে তো ছাগল.. মেয়ে আইডি দেখলেই লাফ দিয়ে উঠেন। ছিহ!
তাই ৮ দিস ঝুলিয়ে রেখে রিকোয়েস্ট একসেপ্ট করেছি !
নীলাঞ্জনা নীলার ম্যাসেজ-
'গণ্ডারকে আজকে কাতুকুতু দিলে সাতদিন পর হাসে। আপনে তো মহা গণ্ডার। মেয়ে আইডি দেখে ভাব নেন, না? ছাগল কোথাকার।'
একিই মেসেজের একিই লাইনে একিই সাথে ছাগল এবং গণ্ডার বলে তিনি ব্লক দিলেন।
তার ঠিক দুইদিন পর আর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো।
নাম, গীতাঞ্জলি।
মনে মনে ঠিক করেছি, আর দেরী করবো না। তাই সাথে সাথেই একসেপ্ট করলাম। মেয়ে মেসেজ দিলো,
'আপনি এত হ্যাংলা ক্যান? আপনার স্ট্যাটাস পড়ে তো মনে হলো, বেশ ব্যক্তিত্ববান। ভাবছি, রিকোয়েস্ট একসেপ্ট-ই হবেনা। ফলোয়ার থেকে যাব আজীবন। গোপনে প্রেমে পড়বো। আপনি টেরও পাবেন না। দিলেন তো সব ভেস্তে। ছিহ!'
আমি কিছু রিপ্লাই দিতে যাব,
আবার মেসেজ,
'ভেবেছি, রিকোয়েস্ট একসেপ্ট করলেও হয়তো মেসেজ দিয়ে যাব আজীবন.. সিন হবেনা। খুব কষ্ট হবে আমার। আপনার ব্যক্তিত্বে, আপনার তুচ্ছতাচ্ছিল্যে কষ্ট পেয়ে অভিমান করে তিলে তিলে নষ্ট করবো নিজেকে... আপনি তো হ্যাবলার মতোন মেসেজ সিন করে বসে আছেন। ছিহ ভাই ছিহ!'
ব্লক দিলো।
আমি মেজাজ যথেষ্ট খারাপ করে বসে রইলাম।
তার ঠিক একমাস পর একটা ছেলের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, নাম গৌতম।
আমি অতকিছু ভাবলাম না। ছেলেমানুষ, কি ভাববো! সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট একসেপ্ট করলাম।
মেসেজ আসলো,
'ভাই, আপনে কি গে? আমি মাত্রই রিকোয়েস্ট দিয়ে ছ্যাপ ফেলেছি দেয়ালে, ছ্যাপ শুকায়ও নাই.. এত তাড়াতাড়ি রিকোয়েস্ট একসেপ্ট করে বসে আছেন। ছিহ ভাই, ছিহ!'
ব্লক খেলাম।
আমি হকচকিয়ে আছি তখন। দশ মিনিট পর আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, এটাও ছেলে। নাম, অনিমেষ কাব্য।
আমি আর এটার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলাম না। নয় দিন ঝুলায়ে রেখে দশম দিনে একসেপ্ট করলাম। মেসেজ আসলো,
'আজকে আমি যদি মেয়ে হইতাম, ঠিকিই চট করে রিকোয়েস্ট একসেপ্ট করতেন। ছেলে বলে নয়দিন ঝুলিয়ে রাখলেন। লেখালিখি করলে এই একটা সমস্যা, আপনারা দিনকে দিন লুচু হয়ে উঠেন। নারী নারী নারী। আপনাদের আর কত নারী চাই? ছিহ!'
.
পুনশ্চঃ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, নাম অবন্তিকা। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করে উনাকে মেসেজ করেছি,
'ঠিক কোন লগ্ন পার হওয়ার পর আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলে আপনি আমায় খারাপ ভাববেন না?'
উনি রিপ্লাই দিয়েছেন,
'রিকোয়েস্ট মাত্রই দিলাম, অমনি মেসেজ শুরু। মেয়েদের কি মনে করেন আপনি? দেখে তো ভদ্র মনে হয়। ঠিক হয়ে যান। মেয়েরা আপনার মতোন হ্যাংলা ছেলেদের প্রেমে পরেনা। ফ্রেন্ড রিকোয়েস্টকে প্রপোজ ভেবে বসে আছেন! ছিহ!'
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:১৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×