বাঙ্গালীর দেশ প্রেম দেখে লজ্জা লাগে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে গলা ফাটাচ্ছে। দেখেন আবার গলা দিয়ে রক্ত না বের হয়, সাবধান থাকবেন।অনেকে বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে গলা ফাটাচ্ছে। দেখেন আবার গলা দিয়ে রক্ত না বের হয়, সাবধান থাকবেন। যে কথা বলছি, অনেকের নাকি লজ্জা লাগে...........! কেন লজ্জা লাগে? হিন্দি গান পরিবেশন হয়েছে বিদেশী শিল্পী এসেছে তাই। আপনাদের জানা দরকার বিপিএল-এর কারিগরি সহযোগিতায় কে আছে? গেম অন, গেমঅন বাংলাদেশী কোন কোম্পানী নয়। বাংলাদেশী কোন কোম্পানী এগিয়ে আসতে পারত আসেনি, আসেনি কেন? টাকার জন্য দেশ প্রেমের জন্য। বাংলাদেশী কোম্পানী হলে হয়তো আমার আপনার অনেকের মনবাসনা পূর্ণ হতো কিন্তু হয়নি আমাদের দেশ প্রেমের জন্য। টাকা কামানোর জন্য ওরা অনুষ্ঠানের চমক ঢমক বাড়াবে এতে আর কি? বাঙ্গালীর দেশী পন্যের চেয়ে বিদেশী পন্যের প্রতি যে আগ্রহ বেশী এ কথা কম-বেশী সবাই জানে।বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর সাহারা পবার পরও এই ধরণের কথা বার্তা শুরু হয়েছিল কিন্তু ওদের মতো টাকা দিয়েতো কোন বাঙ্গালী এগিয়ে এলোনা। শুধু দেশ প্রেম থাকলেই চলবেনা ক্রিকেট উন্নয়নের জন্য টাকারও প্রয়োজন।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল ফেডাশেনের সভাপতি বলেছেন ভালো স্পনসর পেলে প্রত্যেক খেলোয়ার মাসে দুই লাখ করে বেতন দেব।আছে কি ভাল কোন স্পনসর বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নাকি শুধু কথার ফুলঝুরিই আছে শুধু। ভালো কাজে জন্য টাকা লাগে। সাম্প্রতিক সময়ে আরও একটি ভয়াবহ ব্যাপার অবিভাবকদের চিন্তায় ফেলে দিয়েছে এমনকি সন্তানকে ডাক্তারের শরণাপর্ণ হয়েছেন ডোরেমন ভয়ে ভিত হয়ে। কারণ সন্তান তার বাংলায় কথা না বলে বলছে হিন্দিতে। ডোরেমন মুলত চায়নিজ ভাষার জনপ্রিয় একটি কার্টুন সিরিয়াল যে ভারতীয় চ্যানেল হিন্দি ভাষায় ডাবিং করে দেখাচ্ছে। বাংলাদেশী চ্যানেলগুলোর নাকি ডাবিং করার মত খরচ বহন করার মত স্পনসর নেই। আর সেই বাঙ্গালী দেশ প্রেমিকরা ভারতীয় স্টার জলসা চ্যানেলে প্রচারিত কেয়ার করিনা অনুষ্টানের স্পনসরশিপ হয় প্রাণ, এইতো বাঙ্গালীর দেশ প্রেম। ভারতীয় চ্যানেল এদেশে প্রচার বন্ধের কথা আর নাই বলি, জনৈক ভারতীয় টিভি সাংবাদিকতো হুমকি দিয়ে দিয়েছেন ভারতীয় চ্যানেল বন্ধ করে দেখুন দেশে হরতাল হয়ে যাবে। ভাবুন আমাদের দেশ প্রেমের কি ধারণায় ওরা পেয়েছে।এখানে অনেকে বলতেই পারেন ব্যবসার মুলধনের কথা তাহলে গেমঅন কেন নিজের ব্যবসার কথা ভাববেনা নিজের দেশের উপস্থাপিকা অনবেনা। ওদের দোষ কোথায়। অনেকে বলছে এবারের বিপিএল আয়োজন সফল হবেনা কেন সফল হবেনা পাকিস্থানী খেলোয়ার না আসার কারণে মাঠে দর্শক যাবেনা। আগেই বলেছি বাঙ্গালী বিদেশী পন্যে অভস্থ্য দেশী পন্যে নয়। বাঙ্গালী নাকি লজ্জা ঢাকতে পারছেনা, লজ্জা ঢাকতে গেলেতো বিপত্তি দেখা দেবে বন্ধু। লজ্জা ডাকতে গেলে যে ধুতি লাগবে।ধুতি পরলে অনেকে হিন্দু বলে ডাকা শুরু করবে। কিন্তু বাঙ্গালীর পোশাক যে ধুতি পান্জাবী। আমার কথায় কেউ আঘাত পেলে নিজ গুনে ক্ষমা করে দেবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন