somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার শিরোমণি গোলাম আযমের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১,
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর রাজাকার শিরোমণি গোলাম আযম-এর বিরুদ্ধে ৯০ বছরের সাজার রায় ঘোষণা করেন। রাজাকার শিরোমণি গোলাম আযমের বিরুদ্ধে ৬১ ধরণের ৫ টি অভিযোগ আনা হয়।
আজ ১২ আগস্ট, ২০১৩ তারিখে একাত্তরের যুদ্ধাপরাধীদের মাস্টারমাইন্ড রাজাকার শিরোমণি গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি চেয়ে ট্রাইব্যুনালের দেয়া ৯০ বছর দণ্ডের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এই আপিলের সঙ্গে একাত্তরের ভূমিকার জন্য জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণার আবেদনও জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর রাজাকার শিরোমণি গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র সংক্রান্ত ছয়টি, তাদের সহযোগিতা করার তিনটি, উস্কানি দেয়ার ২৮টি, তাদের সঙ্গে সম্পৃক্ততা ও হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার ২৩টি এবং হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ রয়েছে। মোট ৬১ ধরণের ৫ টি অভিযোগে অভিযুক্ত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দ্বিতীয় রায় এটি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চেয়ারম্যান এটি এম ফজলে কবীর সুচনা বক্তব্যে বলেনঃ-
‍একাত্তরে রাজাকার, আলবদর,আল-শামস্ সহ প্যারামিলিশিয়া বাহিনীর সংঘটিত অপরাধের ক্ষেত্রে গোলাম আযম কোন নিষেধাজ্ঞা দেননি, সুতরাং তিনি সুপিরিয়ির রেসপনসিবিলিটি বা যেীথ নেতৃত্বের দায় এড়াতে পারেন না, একাত্তরে গোলাম আযম জামাতের আমির ও শান্তি কমিটির প্রধান ছিলেন - রাষ্ট্র ও আসামি পক্ষ্য স্বীকার করেছে, মৌখিক সাক্ষ্যের চেয়ে দালিলিক প্রমাণ বেশি গুরত্ব পেয়েছে।"

ব্রেকিং নিউজ- মানবতাবিরোধী যুদ্ধাপরাধী রাজাকার শিরোমণি জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ৯০ বছরের সাজা।
এই রায়কে দেশবাসী হাস্যকর রায় হিসেবে অবিহিত করেছিলেন।
গোলাম আযমের বিরুদ্ধে ৫ টি অভিযোগই প্রমানীত হয়। গোলাম আযমের অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামি গোলাম আযমকে প্রথম (ষড়যন্ত্র) ও দ্বিতীয় (পরিকল্পনা) অভিযোগে ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড, তৃতীয় (উসকানি) অভিযোগে ২০ বছর কারাদণ্ড, চতুর্থ (সহযোগিতা) অভিযোগে ২০ বছর কারাদণ্ড এবং পঞ্চম (সিরু মিয়া হত্যাকাণ্ড) অভিযোগে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হলো। কারাদণ্ডের প্রতিটি শাস্তি ধারাবাহিকভাবে একটির পর একটি বা মৃত্যু পর্যন্ত চলবে।

* গোলাম আযমের রায়ের বিরুদ্ধে আপীল করায় রাষ্ট্রপক্ষকে গণজাগরণ মঞ্চের ধন্যবাদ

জামায়াত নিষিদ্ধ করারও আরজি,গোলাম আযমের মৃত্যুদণ্ড চেয়ে আপিল
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×