somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তুহিন সরকার
অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

তোমার ধারণা ভুল ছিল, প্রিয়তমা-ওয়াং।

২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াং-এর অনুরোধ ফেলতে না পেরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ‘তোমার ধারণা ভুল ছিল, প্রিয়তমা ’।

সিনেমা দেখার আবদার করেছিলেন প্রেমিকা। কিন্তু সামান্য দুটি টিকিটও কেনার সামর্থ্য ছিল না ওয়াংয়ের। এ জন্য প্রেমিকা ভৎসনা করেছিলেন তাঁকে। ছেড়ে যাওয়ার আগে তাঁকে শুনিয়ে গিয়েছিলেন,
‘সারা জীবন তুমি এমন হতদরিদ্রই থাকবে৷’
খবর এএফপির।
সারা বিশ্বের সঙ্গে চীনেও গতকাল মুক্তি পেয়েছে ট্রান্সফরমার সিরিজের চতুর্থ ছবি এজ অব এক্সটিংশন ছবিটি। প্রথম দিনেই বেইজিংয়ের চারটি হলের সবগুলো টিকিট কিনে নেন সেই ওয়াং৷ খরচ করেছেন ৪০ হাজার মার্কিন ডলার৷ প্রেমিকাকে দেখাতে চেয়েছেন, তিনি আর হতদরিদ্রটি নেই।
গত সাত বছরে বিপুল অর্থ উপার্জন করেছেন তিনি। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম সিনা ওইবোতে পোস্ট দিয়ে নিজের কাহিনি জানিয়েছেন তিনি।
ওয়াং লিখেছেন, ২০০৭ সালে কলেজের চতুর্থ বর্ষে পড়াশোনা করতেন। তখন প্রেম আসে তাঁর জীবনে। কিন্তু পকেট ছিল প্রায় ফাঁকা। প্রেমিকাকে নিয়ে সিনেমায় যাওয়ার সামর্থ্যও তাঁর ছিল না। একপর্যায়ে সেই প্রেমিকা তাঁকে ছেড়ে বেইজিং চলে যান৷ যাওয়ার আগে কপর্দকশূন্য ওয়াংকে উপহাস করেন৷ সেদিন কথাগুলো শেলের মতো বিঁধেছিল ওয়াংয়ের মনে। সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন, দারিদ্র্যকে জয় করবেন। ওয়াং তাঁর সেই প্রেমিকার উদ্দেশে লিখেছেন, ‘বেইজিংয়ের চারটি হলের সব কটি আসন আগাম বুকিংয়ের জন্য আমার প্রতি মাসের আয়ের মাত্র অর্ধেক খরচ হয়েছে৷ আজ আমি শুধু বলতে চাই, আমাকে ছেড়ে বেইজিং চলে যাওয়ার দিন তুমি যা বলেছিলে, তা ভুল ছিল, প্রিয়তমা।’

অনলাইনে তাঁর এ লেখা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ওয়াং, যাতে বিষয়টি তাঁর সেই প্রেমিকার নজরে আসে৷ গতকাল সকাল পর্যন্ত এক লাখ ১০ হাজার বার তা পোস্ট দেওয়া হয়৷ সত্যি সত্যি সেই প্রেমিকার চোখে পড়েছে ওয়াংয়ের লেখাটি।
গণমাধ্যমকে ওয়াং বলেন, তাঁর প্রাক্তন প্রেমিকা ফোনে যোগাযোগ করেছেন৷ যদিও তাঁদের সম্পর্ক জোড়া লাগার কোনো আশা নেই।

তথ্যসূত্রঃ-
‘তোমার ধারণা ভুল ছিল, প্রিয়তমা ’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×