সেদিন আমাদের বাসায় প্রবেশ করছিলাম।ঢুকতেই দেখি বাসার দারোয়ান,কয়েকজন ড্রাইভার মিলে গেটের দুইপাশে লাইন হয়ে দাঁড়িয়ে আছে।কেউ কোন কথা বলছে না। ব্যাপারটা বুঝলাম না।নতুন এ বাসায় উঠেছি। সবার সাথে এখনও তেমনভাবে পরিচয় হয়নি।দারোয়ান-ড্রাইভারদের ফেসের দিকে চাইলাম, তারপরও কিছু বুঝলাম না। সামনের দিকে তাকিয়ে দেখি ৫/৬ বছরের একটি ছেলে লিফট থেকে নেমে গেটের দিকে আসছে।যেই না ছেলেটি তাদের কাছাকাছি এসে পড়েছে,অমনি সকলে একসাথে ছেলেটার চারদিকে গোল হয়ে মাথা নুইয়ে ছেলেটার মাথার কাছাকাছি এনে চিৎকার করে বলে চলেছে;আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম রাজাকারের নাতি,আসসালামু আলাইকুম রাজাকারের বাচ্চা, ইত্যাদি, ইত্যাদি। ছেলেটা কোন কথা বলছে না,শুধু এদিক ওদিক ঘুরে পাশ কাটিয়ে তাদের থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল।বেশ কয়েক মিনিট তাকে নিয়ে এরকম ঠাট্টা-মশকরা চললো। ব্যাপারা আমিসহ আরো বেশ কয়েকজন ভাড়াটিয়া এনজয় করছিলাম। যাহোক, ছেলেটা কোনরকম তাদের কাছ থেকে ছাড়া পেয়ে বাহিরে চলে গেলো আর পিছন থেকে লোকগুলো হো-হো করে হাসছিল।পরে জানতে পারলাম, এ বাসায় একজন জামায়াত নেতা থাকে। তার-ই নাতী ওই ছেলেটি।তাকে একা পেলেই সবাই এরকম ঠাট্টা করতে থাকে।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ আসার পর থেকে এই ঠাট্টার মাত্রা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, প্রকৃত যুদ্ধাপরাধীদের এরকম-ই সামাজিকভাবে হেই হওয়া উচিত।কিন্তু একটা বিষয় আমাকে দারুনভাবে নাড়া দিল। এই ছোট্ট ছেলেটার কি দোষ? কি অপরাধ করেছে সে জামায়াতের ঘরে জন্ম নিয়ে? সে কি যুদ্ধাপরাধ শব্দটার সাথে পরিচিত? কারো দাদার অপরাধের জন্য কি নাতিকে দোষী সাব্যাস্ত করা যায়? কোন মনোজগত বিশেষজ্ঞ কি বলতে পারেন,যদি তার আশেপাশের লোকজন, স্কুলের বন্ধু-বান্ধব এভাবে অবিরত ঠাট্টা-বিরক্ত করতে থাকে, তাহলে এই ছেলেটার মানসিক বিকাশ কেমন হবে? সে-কি সুস্থ-সুন্দর মানুষ হয়ে বেড়ে উঠতে পারবে?
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।