somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবালিকার আত্মকথন!!

১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক রাতে............

সেদিন হয়তো চন্দ্রগ্রহণ ছিলনা, আবার পরিপূর্ণ জ্যোৎস্নাও নয়! সেই আবছা আলোর রাতে দুঃখ বিকি কিনি হয়েছিল, শব্দের বিনিময়ে, একজন শব্দ বালক আর সাবালিকার মাঝে !! শব্দ বালক শব্দ বুনত, আর সাবালিকা বুনত স্বপ্ন!!
সেই শব্দ আর স্বপ্ন মিলে একাকার হয়েছিল ..................... সেই রাত!!




আজ সেই রাত -



শব্দ বালক বড্ড তৃষ্ণার্ত। ডাহুকের সুরে আর জ্যোৎস্নার কাব্যে ভালবাসা খুজতে তৃষ্ণার্ত!!! তাঁর চাই ভালবাসা!

সাবালিকা -
" তোমার তৃষ্ণায় খুজেছিলাম প্রেম
অথবা জ্যোৎস্নায় কোন অন্ধকার
আজ সব কিছু হারিয়েছি,
ভালবাসাতেই পারাপার!!! "



শব্দ বালক বড্ড ক্লান্ত। মেঘের ভেলায় শিশির ধরতে, দোয়েলের সুরে অনুভব খুজতে ক্লান্ত!! তাঁর চাই ঠাই!

সাবালিকা-
''মেঘের ভেলায় ভেসেছিলাম আমরা
রোদ কে বৈঠা করে !!
দিগন্ত জুড়ে শুধু তুমি আর আমি
রং ধনুর ঠাই আমাদের ঘরে!!!"



শব্দ বালক বড্ড অস্থির, পাড়ি জমাতে ঐ পার, আর কিছু অচেনা , হারানো সুর খুজতে অস্থির!! তাঁর চাই ধীরতা!

সাবালিকা-
''প্রজাপতির ডানায় ভর করে
বালক টি গিয়েছিল অনেক দুর......
আমাকে হারানোর বিনিময়ে
কিনেছে সে ডাহুকের সুর!!''



শব্দ বালক আসক্ত, সিগারেটের কালো ধোঁয়ায় তাঁর যত আসক্তি!! আর ছাই গুলো অস্পৃশ্য, আর সেই ধোঁয়ায় সে আসক্ত!! তাঁর চাই বোধ!
সাবালিকা-
''সিগারেটের ধোঁয়ায় ভালবাসা গুলো উবে গিয়েছিল
অথবা ছাই হয়ে গড়িয়েছিল কোন নোংরা কৌটোর ভাজে!!
সেই ছাই তুলে মেখেছিলাম গায়ে , পরম ভালবাসায়
তোমার প্রেমে ক্লান্ত হয়ে , তোমার স্পর্শের খোঁজে!!! ''




এবং অতঃপর, শব্দ বালক শব্দ বুনল, নতুন করে, নতুন সুরে কিছু শব্দ বুনল, শব্দ পাগল হয়ে শব্দ বুনল সাবালিকার জন্য ............

কিন্তু -


''আমি এক শব্দ পাগলকে ভালবেসেছিলাম
সে আমার জন্য শব্দ বুনত!!
তাঁকে কখনও স্পর্শ করা হয়নি!
শুধু তাঁর শব্দের বুননের ঘ্রান নিয়েছিলাম!
সে আজ অবধি শব্দ বুনছে!!



আমি এক শব্দ পাগলকে ভালবেসেছিলাম,
সে শব্দের সাথে শব্দ বুনত!
তাঁকে কখনও দেখা হয়নি !
শুধু তাঁর শব্দ বুনন কল্পনা করেছিলাম!
সে আজ অবধি শব্দ বুনছে!





সে বহুকাল ধরে শব্দ বুনছে ,
মৃত্যুর সাথে মৃত্যু গুনছে...
আমাকে পাওয়া হয়নি তাই!!!''





সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪১
৯৮টি মন্তব্য ১০১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×