জলবিন্দু!
১৬ ই জুন, ২০১২ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি জলবিন্দু!
এই শুরু!
পেসেইডান! উঠে এসেছিল নীল ফেনিল দেশ থেকে! সাথে নোনা স্বাদ। শেওলার তীব্র গন্ধ! তবু মাতাল হয়েছিল সে! পেসেইডানের সুতীক্ষ্ণ নীল চোখের চাহনিতে! এফোঁড় ওফোঁড় হয়েছিল প্রেম! নাকি ঈরোসের সাথে ছিল কোন পূর্ব সন্ধি? অদৃশ্য ধারালো তীর বিধে থাকে হৃদযন্ত্রে! অদৃশ্য রক্তক্ষরণ হতে থাকে, অদৃশ্য যন্ত্রণায় ছটফটে আত্মার চিৎকারে ভারী হতে থাকে হেডিসের মৃত্যু সাম্রাজ্য!
একটি জলবিন্দু!
এই ছিল শুরু!
পেসেইডান!মেঘের মত কোমল কিন্তু ঝড়ের মত ধারালো! জোয়ার ভাঁটায় ভাসিয়ে নিল তাঁকে! আছড়ে পরেছিল সাদা ফেনা গুলো। ঢেকে নিয়েছিল তাঁর সমগ্র সত্ত্বা! গর্জন করেছিল বালির পাথর গুলো, ক্রোধে পুড়েছিল মৎস্য কন্যারা! শামুকে মুক্তোর চাষ!
একটি জলবিন্দু!
এই শেষ!
পেসেইডান!মূর্তির আর্চনাই যার প্রাপ্য! কাম্য প্রেম নয়, ভালবাসা নয়! একটি নতুন শব্দের সূচনা!অথবা একটি নতুন দীর্ঘশ্বাস!অথবা কেবলই একটি নতুন নাম- 'সমুদ্র!'
পেসেইডান!যার চিবুকের একটি জলবিন্দুই পুড়িয়েছিল মেয়েটিকে!সমুদ্র ভালবাসে যে মেয়েটি! সমুদ্র নিয়ে সমুদ্রেই যার বাস!অপেক্ষায়!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন