কবিতা: হারিয়ে আমার আপন
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওরে চাঁদ!
তোকে দেখলে কেন মনে হয় তুই হাসছিস?
তুই কি আমায় তাচ্ছিল্য ভরে দেখছিস?
আমার সামনে পুরোটা জীবন
হয়তো হাসন হয়তো কাঁদন
অনিশ্চিতের ধার ঘেঁষে আজ দাঁড়িয়ে আছি
হয়তো ভালো নয়তো খারাপ
তবুও আজ চোখ ভেজাবো
হারিয়ে আমার আপন
তোর হাসিটা ঢেকে দিতে
মেঘেরা আজ আমার ওপর ছায়া ফেলে দিলো
তোর হাসিটা আড়াল হতেই
আমার অঝোর অশ্রু ধারা হারিয়ে কোথায় গেলো
তোর হাসিটা না দেখলে যে
আমার রাতের ঘুম হবে না খুব
তোর হাসিতে খুঁজে বেড়াই
সেই মানুষের মুখের ছবি
আপন মন - সুখ
পেতে পেতেই হারিয়ে গেল
মিষ্টি খুব এক গলা
জীবনটাকে মনে হচ্ছে
নিজের সাথে সঙ্ঘর্ষে
আদাতে কাঁচকলা
গায়ের রংটা ফর্সা নয়তো
খুব মিষ্টি হাসির মতো
ঊজ্জ্বলে আর কালো
সেই হাসিতেই মনের তাড়ন
ষাট ওয়াটের বাতির মতন
ঘর করে দেয় আলো
না পাওয়াটা মেনেই নিলাম
হেসে কেঁদে উড়িয়ে দিলাম
তবু যেন মনের কোণায়
করুণ এক সুরের খেলায়
বারে বারে অজানাতে
হারিয়ে যেতে ছিলাম
তোমায় আমি ভালোবাসি
"আমিও তোমায় ভালোবাসি"
এই কথাটা শোনার জন্যে
আকুল মন - প্রাণ
খচখচে এক খোঁচা লাগে
মনের গহীন অন্ত নীড়ে
বুঝতে পারি টান
তুমি আমায় ক্ষমা করো
উড়ে এসে জুড়ে বসে
মনযোগের রেশখানিতে
ছেদ ফেলে যে দিলাম
হয়তো আমি মন কাড়িনি
তোমার মনযোগ হরিনি
রাশি রাশি কষ্ট দিয়ে এলাম
---(নবনীতার উদ্দেশ্যে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন