যখনই ভাই লিখতে বসি ছড়া
বাবা এসে কানটা ধরে বলেন জোরে,
"হয়েছে কি পড়া?"
জীবনটা খুব ছন্নছড়া!
মোটেও তাই ভালোবাসার
হাতপাখাটার
পরশখানি নাই।
ছিন্ন-ভিন্ন জীবন যাপন!
পড়া-লেখা হয় না আপন!
তাই পরীক্ষাতে কলম হাতে
ঘন্টা তিনেক
খালি খাবি খাই।
দিনভর স্বপ্নরাজ্যে ঘুরে বেড়াই,
কল্পনাতে কাকে যেন খুঁজে বেড়াই।
হঠাৎ করে পড়নু বুঝি ধপাস!
মার্কশিটটা হাতে নিয়ে
আম্মা বলেন ক্লান্ত স্বরে,
"আমরা হলাম হতাশ!"
"আমরা হলাম হতাশ!"
পরীক্ষাতে পেয়েছি যে আন্ডা!
আজকে তো ভাই ঘরমুখো নই,
পথের ধূলোর আপন যে হই।
বাড়ি গেলে তেড়ে মেরে ডান্ডা,
বাপজান আমায় করে দেবেন ঠান্ডা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


