somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সং সাজাটাই সার

০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-"আচ্ছা ভাবী,আপনি ভাইয়াকে দিনে কতবার ফোন দেন?"
-"কেন বলেন তো?"
-"ভাই,আপনার ফোন নিয়ে কি বলেছে জানেন?''
-"না তো!"
-"আপনি নাকি অত্যন্ত অবুঝ,কাজের সময় বোঝেন না,কী করে বুঝবেন,
আপনি তো কখনো বাইরে কাজ করেন নি,ঘরকুনো এবং আপনি কিছুটা স্নদেহপ্রবণও বটে।"
-"কী,কেয়ার করার এই পরিনাম,আমি ওকে আর ফোনই দেব না!"
-"ও কাজ করতে যাবেন না,তাহলে আমার মত শুনতে হবে,স্বামীর প্রতি কোন মনযোগ নাই,প্রায়োরিটির লিস্ট বদলে গেছে,বাইরে গিয়ে পাখা গজিয়েছে,ক্যারিয়ার,ক্যারিয়ার,
ক্যারিয়ারই সব নস্যাৎ করল,ঘর বলে কি আর কিছু আছে,ফেরার জায়গা বলে কিছু নাই।''

এটি একটি কাল্পনিক কথোপকথন,কিন্তু সংসারী মাত্রই বুঝবেন,কথাগুলোর মাঝে কতখানি সত্যতা আছে।

আপনার পেট আর পিঠ আর দশজনে দেখুক এটা আপনার স্বামী কখনই পছন্দ করবেন না,আপনে বোরকা পরে চলবেন,আপনার মত খ্যাত কে আপনার স্বামী দশজনের সামনে নিয়েই যাবেন না।

ঘন ঘন বাপের বাড়ি যেতে চান,আপনি দেখি এখনও বাপের বাড়ির টানই ছাড়তে পারেন নি,শ্বশুরবাড়িকে নিজের বাড়ি ভাবতে শেখেননি,ও আচ্ছা যেতে চান না বুঝি,তাহলে পরিবার কি,পরিবারের টান কি এটাই তো আপনে বুঝেন না,নিজের পরিবারেই আপনে ভালোবাসা পাননি,ভালোবাসা দেবেন কোথা থেকে?
আপনার বাবা-মা যদি আপনার খোঁজ-খবর নেন,তারমানে তো নাক গলিয়ে আপনার সংসারটা শেষ করে দিল,আর না নিলে তো আপনাকে তারা ভালোই বাসেনা,বিয়ে দিতে পেরে মহা বাঁচা বেঁচেছেন।
সংসারে এরকম উভয় সংকটের উদাহরনের শেষ নেই,কারন এটা রোজকার কাহিনী,এই ধরনের সম্পর্ক মেইনটেইন করতে হয় ডায়েবেটিসের মত,পরিমিত মিস্টি খা্বেন।এরপর এক কিলো হেঁটে রক্ত থেকে আবার তা নামিয়ে ফেলবেন।
আপনি কর্পরেটও হবেন না,একশতভাগ গৃহিণীও হবেন না,একই যোগ্যতা ও ডিগ্রী নিয়ে আপনার স্বামী মহাকাশ জয় করে আসুক,আপনি তার গর্বে গর্বিত বোধ করবেন বটে কিন্তু নিজে কখনই সে সাধ পোষন করবেন না,আপনার জন্য সর্বোত্তম হলো প্রাইমারী স্কুলের শিক্ষকতা,তবে এটা নিয়ে অতি আনন্দ বা দুঃখ কোনটাই প্রকাশ করবেন না,এর সাথে আপনাকে হতে হবে পার্টটাইম গৃহিণী।কতদিক রক্ষা হল,একটু ভেবে দেখুন তো?

ক্লাস সেভেনে যখন খালার বাসায় থেকে লেখাপড়া করতাম,তখন বাসায় চি্ঠি লেখা নিয়ে খালুজী বলেছিলেন,''বাসায় কোন কষ্ট বা সমস্যার কথা লিখবে না,লিখবে আমি ভালো আছি কিন্তু আনাদের খুব মিস করছি'' বাবা-মার দুশ্চিন্তার কথা চিন্তা করে তিনশত কিলো দূরে থেকে চোখ মুছতে মুছতে না হয় লিখলেন একটা লাইন,কিন্তু বেডরুমেও যদি আপনাকে মেপে মেপে কথা বলতে হয়,যথেষ্ট মেক-আপ নিয়ে চলতে হয়,আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কোথায় আর বালিশই বা ভেজাবেন কোন বিছানার??
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×