উকিল: মাননীয় আদালত, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতএব, তাঁকে বেকসুর খালাস দেওয়া হোক।
বিচারক: তথ্য-প্রমাণের ভিত্তিতে জনাব ছক্কুকে বেকসুর খালাস দেওয়া হলো। জনাব ছক্কু, আপনার কি কিছু বলার আছে?
ছক্কু: আমাকে কি ব্যাংকের টাকাগুলো ফেরত দিতে হবে?
উকিল: দুর্ঘটনার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন?
প্রত্যক্ষদর্শী: হ্যাঁ।
উকিল: দুর্ঘটনাস্থল থেকে আপনি ঠিক কতটুকু দূরে ছিলেন?
প্রত্যক্ষদর্শী: ৪০ ফুট সাড়ে ছয় ইঞ্চি।
উকিল: হুমম্। এত নিশ্চিত হয়ে বললেন কী করে?
প্রত্যক্ষদর্শী: গজ ফিতা দিয়ে মেপে রেখেছিলাম।
উকিল: কেন?
প্রত্যক্ষদর্শী: কারণ, জানতাম, আপনার মতো কোনো একজন আমাকে এই প্রশ্নটা করবে!
উকিল: আপনি বলতে চাইছেন, আপনার ভুলে যাওয়া রোগ আছে?
বিবাদী: জি।
উকিল: এমন কিছুর উদাহরণ দিতে পারেন, যা আপনি ভুলে গেছেন!
উকিল: আপনার জন্মদিন কবে?
বিবাদী: ১৫ জুলাই।
উকিল: কোন বছর?
বিবাদী: প্রতিবছর!
উকিল প্রশ্ন করছেন এক ভদ্রমহিলাকে, ‘যেদিন আপনার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলো, সেদিন সকালে ঘুম ভেঙে তিনি প্রথম কী বলেছিলেন?’
ভদ্রমহিলা: বলেছিলেন, ‘শুভ সকাল, ফারাহ।’
উকিল: উত্তরে আপনি কী বললেন?
ভদ্রমহিলা: বললাম, আমার নাম ফারাহ নয়, আমার নাম তন্বী!
(সংগ্রহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



