somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসিক দক্ষতার সিলেবাস নিয়ে বিশদ আলোচনা

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার সিলেবাস এক না

অনেকেই এটা ভেবে ভূল করেণ যে, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তির সিলেবাস একই। প্রকৃতপক্ষে এই দুটি বিষয়ের সিলেবাস সম্পূর্ণ আলাদা। তবে যারা, গণিতে শক্তিশালী বিসিএস পরীক্ষায় তাদের মানসিক দক্ষতা এর সিলেবাসের কিছু কিছু অংশে ভালো করার সম্ভাবনা আছে। ভাষা, বানান এগুলোও এই সিলেবাসে আছে যেগুলোতে ভাল করার জন্য বেশী বেশী পড়াশোনা করার কোন বিকল্প নেই। ছোটবেলায় যারা গণিতে দুর্বল ছিলেন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, পড়ালেখা করলেই হবে।

কি আছে মানসিক দক্ষতার সিলেবাস এ

এই প্রশ্ন যৌক্তিক যে সিলেবাসে কি আছে। আমার মনে হয় বিসিএস পরীক্ষার্থীদের সবারই সিলেবাস ভালো করে জানা উচিত। সচেতন পরীক্ষার্থীরা এমনিতেই জানেন। তবে অসচেতন পরীক্ষার্থীদের সংখ্যাটা যেহেতু অনেক, তাই তাদের জন্য নিচের ভিডিওটি-


না দেখে থাকলে দেখে নিন। আর যারা ভিডিও দেখার চেয়ে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য পিএসসি প্রদত্ত মানসিক দক্ষাতা র সিলেবাসটি বলে দেই-

ভাষাগত যৌক্তিক বিচার
বানান ও ভাষা
সংখ্যাগত ক্ষমতা
যান্ত্রিক দক্ষতা
স্থানাংক সম্পর্ক
সমস্যা ও সমাধান
এই বিষয়গুলোই পিএসসির সিলেবাসে আছে।

মানসিক দক্ষতার সিলেবাস ব্যবচ্ছেদ

গাণিতিক যুক্তির মত এই অংশেও ১৫ মার্কস এর প্রশ্ন হবে। উপরে উল্লিখিত ৬ টি বিষয়ের উপর এই ১৫ মার্কস এর প্রশ্ন হবে। প্রতিটি বিষয়ে ২ টি থেকে ৩ টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। সব ক্ষেত্রে পুরোপুরি সিলেবাস অনুসরণ করা হয় না, তাই এর ব্যত্যয় ঘটতেই পারে। মোটামুটিভাবে ধরে নেয়া যায় ২-৩ টি প্রশ্ন প্রতিটাতেই থাকবে।

ভাষাগত যৌক্তিক বিচার অংশে- ৩৫ তম তে এসেছে  _ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব

বানান ও ভাষা অংশে- ৩৭ তম বিসিএস এ এসেছে কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়, একেবারেই বাংলা ভাষার প্রশ্ন, ৩৬ তম তে এসেছে কোন বানানটি শুদ্ধ

সংখ্যাগত ক্ষমতা- ৩৫ তম লিখিত তে এসেছে নিচের সিরিজের নবম সংখ্যাটি কত?

যান্ত্রিক দক্ষতা- COMBINATION শব্দটি আয়নায় কেমন দেখাবে(৩২ তম বিসিএস এ এই ধরণের অন্য একটি প্রশ্ন এসেছে)

স্থানাংক সম্পর্ক- নিচের চিত্রে মোট কতটি ত্রিভূজ আছে(৩৫ তম)

সমস্যা ও সমাধান- ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে কোণ কত ডিগ্রী?

উপরে যেসব প্রশ্নের কথা বললাম ঐ সব বিষয়ের প্রশ্নের ধরণ এই রকম।

মানসিক দক্ষতা নিয়ে শেষ কথা

সায়েন্সের ছাত্রছাত্রীরা সাধারণত গণিতে ভাল হয়, তাদের বিশ্লেষণী ক্ষমতা বেশীরভাগ ক্ষেত্রেই অন্যদের চেয়ে ভাল হয়(ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না)। তবে, বিসিএস পরীক্ষায় গাণিতিক যুক্তি কিংবা, মানসিক দক্ষতা কোনটাতেই তারা কখনোই আটকাবে না, যারা পড়াশোনা করে।

!:#P লেখাটি এর আগে প্রকাশিতঃ মানসিক দক্ষতা বিসিএস সিলেবাস বিশ্লেষণ
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×