somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডক্টর মুহাম্মদ শহীদুল্লার জীবনী- বিসিএস বাংলা সাহিত্য

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা সাহিত্যের অসামান্য প্রতিভাধর ব্যক্তি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। জনশ্রুতি আছে তিনি ২৪ টার ও বেশী ভাষা জানতেন। তিনি ছিলেন বহুভাষাবিদ, শিক্ষক, দার্শনিক এবং ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ১০ জুলাই, ১৮৮৫ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।

পড়াশোনা ও কর্মজীবন

১৯০৪ সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স এবং ১৯০৬ সালে কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে এফ এ পাস করেন। তিনি সিটি কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক দর্শনতত্বে এম এ পাস করেন। প্যারিসের সোরবোর্ণ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ ডি ডিগী অর্জন করেন। পড়াশোনা শেষ করার আগেই কিছুকাল যশোর জেলা স্কুলে শিক্ষকতা করেছিলেন। ভিডিও-


তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশচন্দ্র সেন এর সহকারী গবেষক হিসেবে কাজ করেছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও স্বয়ংকৃতের শিক্ষক হিসেবে যোগ দেন, আইন বিভাগেও তিনি শিক্ষকতা করতেন। অবসরের পর তিনি বগুড়া আজিজুল হক কলেজে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্যাতিক সম্পর্ক বিভাগে ফরাসী ভাষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও পালি শেখাতেন। এছাড়া তিনি উর্দু ভাষা অভিধান সম্পাদনার কাজও করেছেন। তাঁর জীবনী থেকে ড. মুহম্মদ শহীদুল্লাহ এর ভাষাজ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এর লেখা বই

ভাষা ও সাহিত্য
বাংলা ভাষার ইতিবৃত্ত
দীওয়ানে হাফিজ
রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
বিদ্যাপতি শতক
বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
তাঁর উল্লেখযোগ্য কিছু বই।

পুরস্কার ও জীবনাবসান

তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক। ফ্রান্সের সরকার তাকে নাইট অফ দ্যা অর্ডার্স এন্ড আর্টস এন্ড লেটার্স পদক দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যাবাচস্পতি উপাদি পান। পাকিস্তান আমলে তিনি প্রাইড অফ পারফরম্যান্স এবং হিলাল ই ইমতিয়াজ উপাধি পেয়েছিলেন।  ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স তাকে সম্মানীত ফেলো হিসেবে মনোনীত করেছিলো, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার তাকে অনুমতি না দেওয়ায় তিনি তা গ্রহণ করতে পারেননি। ১৯৬৯ সালে ঢাকায় এই ক্ষণজন্মা বাঙালী ভাষাবিদ মৃত্যুবরণ করেন এবং তাকে ঢাকা হলের পাশে সমাহীত করা হয়। তখন থেকে ঢাকা হলের নামকরণ করা হয় শহীদুল্লাহ হল।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া এবং নবম-দশম শ্রেণীর পাঠ্যবই

লেখাটি পূর্বে প্রকাশিতঃ ডক্টর মুহাম্মদ শহীদুল্লার জীবনী- বিসিএস বাংলা সাহিত্য
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×