somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর জীবনী

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক "প্রমথ চৌধুরী"। তাঁর একটি বিখ্যাত উক্তি- "ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে"। সবুজপত্র নামক পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলিত গদ্যরীতিকে জনপ্রিয় করে তোলেন। বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী ই সর্বপ্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। তাঁর পৈত্রিক নিবাস ছিল পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। নিচের ভিডিওটি দেখুন-


প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ও অন্যান্য

তিনি কলকাতাঁর হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেইন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এ পাস করেন। প্রেসিডেন্সী কলেজ থেকে দর্শনে বি এ অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এম এ ডিগ্রী লাভ করেন। পরে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ড(বিলাত) যান। বিলাত থেকে ফিরে ব্যারিস্টারি বাদ দিয়ে তিনি ইংরেজী সাহিত্যে অধ্যাপনা এবং সাহিত্যচর্চা শুরু করেন। কলকাতা হাইকোর্টে তিনি পরে আইন ব্যবসা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যাপনা ও করেন।

সাহিত্যিক ছদ্মনাম হিসেবে তিনি  "বীরবল" নামটি ব্যবহার করতেন। রবীন্দ্রনাথের ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীর সাথে তাঁর বিয়ে হয়। তাঁর লেখা বইয়ের মধ্যে আছে-

প্রবন্ধ গ্রন্থ

তেল-নুন-লাকড়ী (১৯০৬)
বীরবলের হালখাতা (১৯১৬)
নানাকথা (১৯১৯)
আমাদের শিক্ষা (১৯২০)
রায়তের কথা (১৯১৯)
নানাচর্চা (১৯৩২)
প্রবন্ধ সংগ্রহ(১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড)

গল্পগ্রন্থ

চার-ইয়ারী কথা (১৯১৬)
আহুতি (১৯১৯)
নীললোহিত (১৯৪১)

কাব্যগ্রন্থ

সনেট পঞ্চাশ (১৯১৩)
পদচারণ (১৯১৯)

বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য উপরের ভিডিওটিই যথেষ্ট হবে বলে আশা করা যায়। আধুনিক যুগের সাহিত্যিকদের মধ্যে প্রমথ চৌধুরী অন্যতন নিঃসন্দেহে। নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই এর আলোকে ভিডিওটি তৈরি করা, তাই বিসিএস প্রস্তুতির জন্য আশা করছি খারাপ হবে না
লেখাটি এর আগে প্রকাশিতঃ প্রমথ চৌধুরী র জীবনী- বিসিএস বাংলা সাহিত্য প্রস্তুতি
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×