somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাইটেও এডসেন্স এখন থেকে এড দেখাতে দিচ্ছে-(সত্যি)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সত্যিই বাংলা সাইটে দেখানো যাবে

অনেক জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলা সাইটে এডসেন্স এর এড দেখানোর সিদ্ধান্ত নিয়েছে গুগোল। সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে গুগোল এডসেন্স এর ব্লগে (Adsense.googleblog.com) একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে যা বলা হয়েছে তা বাংলায় অনেকটা এরকম-
"আজ আমরা উত্তেজিত, Adsense supported Language এর তালিকায় বাংলা ভাষা যোগ করার ঘোষণা দিচ্ছি, এই ভাষায় বাংলাদেশ, ভারত এবং পৃথিবীর বিভিন্ন দেশের মিলিওন মিলিওন লোক কথা বলে । বাংলা ভাষার Content এর প্রতি আগ্রহ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলা কনটেন্ট এর Publisher এর জন্য এডসেন্স একটি সহজ পদ্ধতি দিচ্ছে এবং Advertiser দেরও সহজে বাংলা ভাষার দর্শকদের কাছে Relavent এড এর মাধ্যমে পৌছানোর সুযোগ করে দিচ্ছে।" লেখাটি পড়ুন এখান থেকে- Adsense Now Understand Bengali

এডসেন্স সাপোর্টেড ভাষার তালিকা

পৃথিবীর মোট ৪১ টি ভাষা এডসেন্স সাপোর্ট করে। এতদিন এই তালিকায় বাংলা ছিলনা, যা আমাদের এবং গুগোলের জন্য ছিল লজ্জাজনক। পৃথিবীর সবচেয়ে বেশী মানুষের ভাষা হিসেবে বাংলার অবস্থান প্রথম দশে এতে কারো সন্দেহ নেই। কিন্তু, আমরা গুগোলকে এই ভাষায় কনটেন্ট এর গুরুত্ব বোঝাতে পারিনি এবং গুগোলও এতদিন বুঝতে পারেনি। অবশেষে এই তালিকায় বাংলাও যুক্ত হলো। প্রমাণ দেখুন এখান থেকে - Languages AdSense supports । যাই হোক এখন থেকে বাংলা সাইটের প্রকাশকদের আর এডসেন্স এর বিকল্প খুজতে হবে না বা, অবৈধভাবে কিভাবে এডসেন্স ব্যবহার করা যায় সেটা শিখতে হবে না। পুরোপুরি বৈধভাবেই ব্যবহার করতে পারবেন।

এড দেখাতে হলে যে যোগ্যতা থাকতে হবে

এডসেন্স অন্য সব এড নেটওয়ার্কের চেয়ে যে শুধু বেশী টাক দেয় তাই না, এটা অন্য যেকোন এডমিডিয়ার চেয়ে অনেক গুণ বেশী কড়া। এখানে আপনি কোন নিয়মকানুন ভঙ্গ করে পার পাবেন না। বাংলা সাইটে এড দেখাতে দিচ্ছে বলে যা ইচ্ছা তাই লিখেছেন এমন কোন সাইটে এডসেন্স এর এড ব্যবহার করতে যাবেন না, কঠিন ধরা খাবেন। আপনার সাইটের জন্য এডসেন্স এ আবেদন করার আগে ওদের পলিসি জেনে নিন- AdSense program policies । ভালো করে পড়ে দেখুন এর কোনটা কোনটা আপনি মানছেন না। যদি কোনটা না মানেন সেটা সমাধান করে তারপর এডসেন্স এর জন্য আবেদন করুন, এটাই গুগল এডসেন্স পাওয়ার সহজ উপায়। সংক্ষেপে বলে দেই কি কি বৈশিষ্ট্য আপনার সাইটের থাকতে হবে-

১. ভূয়া ক্লিক এবং ভিজিটর থাকা যাবে না

২. অন্য কাউকে নিজের এডে ক্লিক করতে বলতে পারবেন না

৩. এডসেন্স এর Content Guidelines পুরোপুরি মেনে চলবেন

৪. কপি করা জিনিস থাকা যাবে না, কন্টেন্ট ইউনিক হতে হবে

৫. আরো অনেকগুলো আছে যেমনঃ স্প্যামিং করা যাবে না, এডাল্ট সাইটে এড দেখানো যাবে না, ভিজিটর টাকা দিয়ে আনা যাবে না, জুয়া, লটারি এই সব কনটেন্ট থাকা যাবে না।

সবগুলো মানতে পারলে আবেদন করুন। গ্রহণ করার মত বাংলা সাইট থাকলে গুগোল হয়ত গ্রহণ করবে।

এখান থেকে এডসেন্স এর জন্য Sign Up করুন

২৬ তারিখে প্রকাশিত হওয়ার পর থেকেই অনেকেই হয়ত খবরটা জানেন। এডসেন্স এর পলিসি মেনে চলার ব্যাপারে সতর্ক থাকবেন, ইচ্ছামত লিখে এডসেন্স এর এড দেখিয়ে আগে কেউ পার পায় নি, আপনিও পাবেন না। যেকোন তথ্যের জন্য আমার বা, অন্য কারো কোনো কথাই বিশ্বাস করবেন না, উপযুক্ত তথ্যসূত্র ছাড়া। গুগোলের ব্যাপারে যখন কিছু শুনছেন তখন গুগোলের কাছ থেকে সবচেয়ে সঠিক তথ্যটি পাবেন এবং সেটিই বিশ্বাস করবেন। বাংলায় লিখে অনলাইনে বাংলা কন্টেন্টকে আরো সমৃদ্ধ করুন।

তথ্যসূত্রঃ এডসেন্স পাওয়ার সহজ উপায়
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×