somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুজবে প্রিয় দেশ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ‘গুজব’ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এমনকি গুজব সৃষ্টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এখন শব্দটির অপব্যবহারও লক্ষ্য করা যাচ্ছে হাল আমলে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশটাই এখন গুজবী রাষ্ট্রে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ ঘটনা ও কাজকেও গুজবের ট্যাগ লাগিয়ে একদিকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে; অন্যদিকে নিজেদের নেতিবাচক কাজকে আড়াল করার চেষ্টাও করা হচ্ছে। শেয়ার মার্কেট, বেসিক ব্যাংক, হলমার্ক, ফারমার্স ব্যাংক, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপ, জনতা ব্যাংক এবং রাষ্ট্রীয় ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারীকে সরাসরি গুজব হিসেবে আখ্যা দেয়া না হলেও পক্ষ বিশেষের আত্মপক্ষ সমর্থনের ভাষা ও উপস্থাপনা দেখে মনে হয়েছে এগুলোও পরোক্ষ গুজব। সঙ্গত কারণেই এসব কেলেঙ্কারীর কুলকিনারা এখন পর্যন্ত হয়নি। হবে বলে আশ্বস্তও হওয়া যাচ্ছে না।


ইদানীং বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ কেলেঙ্কারী, খনি থেকে কয়লা ও পাথর নিরুদ্দেশ হওয়ার মত ঘটনাও ঘটেছে। স্বর্ণ কেলেঙ্কারীর বিষয়ে অর্থমন্ত্রী আংশিক স্বীকারোক্তি দিলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর তা পুরোপুরি অস্বীকার করায় মনে হয়েছে বাঁশের চেয়ে কঞ্চিই বেশ পরিপুষ্ট। কয়লা ও পাথর চুরির বিষয়ে কর্তৃপক্ষের ভাবসাব ‘ধরি মাছ না ছুঁই পানি’ পর্যায়ের। তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত হচ্ছে। হয়তো এক সময় এর সাথেও গুজবের তকমা লাগিয়ে দেয়া হবে। সম্প্রতি রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিক্রিয়ায় সরকারের একজন সিনিয়র মন্ত্রী হেসেছেন। তিনি এই ঘটনাকে গুজব মনে করেছিলেন কি না তা স্পষ্ট না হলেও এ বিষয়ে তার প্রতিক্রিয়া কিছু একটা অনুমান করার সুযোগ করে দিয়েছে।
যত দোষ নন্দঘোষ’ বলে একটা প্রবাদ চালু আছে আমাদের সমাজে। ‘..যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টো বেটাই চোর’ এর মাধ্যমে কবি গুরু সে কথারই প্রতিধ্বনি করেছেন। রাজনৈতিক অঙ্গনেও এর প্রয়োগ এখন বেশ চোখে পড়ার মত। যা-ই ঘটুক বিরোধী দল সরকারকে আর সরকারি দল বিরোধী দলকে দায়ি করার একটা অপসংস্কৃতি চালু আছে আমাদের দেশে। এখন এর সাথে যুক্ত হয়েছে কথিত ‘গুজব’ নামের এক নতুন উপদ্রপ। সর্বসাম্প্রতিক সময়ে এই প্রবণতা এতো বেড়েছে যে, সত্য ঘটনাগুলোও গুজবের সাথে একাকার হয়ে যাচ্ছে। কথিত গুজবের গজব নিয়ন্ত্রণে এখন রাজনৈতিক শক্তি এমনকি রাষ্ট্রীয় শক্তিরও সর্বোচ্চ ব্যবহার করতে হচ্ছে। অবস্থার যেভাবে অবনতি হচ্ছে তাতে আগামীতে ‘গুজব প্রতিরোধ আইন’ প্রণয়ন ও তা দন্ডবিধিতে অন্তর্ভুক্ত করার আবশ্যকতা দেখা দিতে পারে।


সম্প্রতি রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন, তাদের ওপর সরকারি দলের ছাত্র সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গণমাধ্যমকর্মীদের রীতিমত উত্তম-মধ্যম, আলোকচিত্রী গ্রেফতার ও রিমান্ডের ঘটনা ঘটেছে। কোন গণতান্ত্রিক ও সভ্য সমাজে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার গ্রহণযোগ্যতা থাকে না। বিষয়টি নিয়ে যখন দেশীয় ও আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে তখনই গুজব তত্ত্ব আবিষ্কার করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এতদসংক্রান্ত যত সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়েছে সবই এখন গুজব হিসেবে আখ্যা পাচ্ছে। ভাবটা এ রকম যে, সরকার, রাষ্ট্রযন্ত্র, গণপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবই গুজববাজদের কাছে অসহায়। তাই রাষ্ট্রকে গুজবের বিরুদ্ধে একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×