(১)
উকিলের বাড়ি থেকে এক মোটাসোটা ভদ্রলোককে বের হতে দেখে এক ছিনতাইকারী অন্য ছিনতাইকারীকে বললোঃ
চল লোকটাকে ধরি, চেহারা দেখে মনে হচ্ছে ভালই মালকড়ি পাবো।
--দুর,দুর,কোন লাভ হবে না, দেখছিস না লোকটা উকিলের বাড়ি থেকে বেরিয়ে এলো।
(২)
ষাটের দশকে মা মেয়েকে বলতেনঃ কলেজে যাচ্ছো যাও, ছেলেদের দিকে তাকাবে না।
আশীর দশকে মা মেয়েকে বলতেনঃ প্রেম করবে করো কিন্তু অজাত-কুজাত ধরে এনো না।
এখন মা'রা মেয়েকে বলেনঃযাই করো তাই কর, একটা মেয়েকে বিয়ে করে এনো না, যেন।
(৩)
বিক্রেতাঃ এগুলি বিশেষ মজবুত শার্ট স্যার। লন্ড্রীতে গেলে ওরা স্রেফ হাসতে হাসতে বেরিয়ে আসবে।
ক্রেতাঃ জানি, আমার ওরকম আরো কয়েকটা শার্ট ছিল। লন্ড্রীতে ওরা এত হেসেছিল যে ওদের পেট ফেটে গেছিল।
(৪)
শিক্ষকঃ তোমার বাবা বুঝি হোমটাক্স করতে সাহায্য করেন?
ছাত্রঃ না স্যার, পুরোটাই উনি নিজে করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

