(১)
জলের মতো বউও তিন অবস্থায় বিরাজ করে জীবনে।
উদাহরণ?
বিয়ের আগে পাত্র বললো--
না মা, মেয়ে পছন্দ হয়েছে কিন্তু অত চুপচাপ থাকা ভাল না, মনে হলো যেন বোবা।
বিয়ের পরে স্বামী হয়ে ফুলশয্যার রাতে সে বউকে বললো--
এই চুপ করে আছো কেন,একটু কথা বলো।
কয়েক বছর বিবাহিত জীবন অতিবাহিত করার পরে বউকে সে বলতে বাধ্য--
দয়া করে একটু চুপ করবে?
(২)
বিউটিশিয়ান সখীর চুল কাটতে গিয়ে অসাবধানে কানের লতিটা কেটে ফেললো।
সখী চিৎকার করে উঠলো।
সুজন রেগেমেগে বললো--
আপনারা এত চার্জ নেন অথচ এই আপনাদের কাজের নমুনা!
বিউটিশিয়ান হেসে বললো--
ঠিক আছে কানের লতি কাটার জন্যে আমরা কোন এক্সট্রা চার্জ নেব না। কি এবার খুশি তো?
বাসায় ফিরে সুজন হাসিমুখে সখীকে বললো--
হুঁ,হুঁ, বাছাধনকে এমন ধমক দিয়েছি, দেখলে কেমন কানের লতি কাটার জন্যে এক্সট্রা চার্জ নিলো না।
(৩)
প্রথম বন্ধুঃতোমার বউ নাকি তোমার জামাকাপড় পরিস্কার করে?
দ্বিতীয় বন্ধুঃকথাটা আংশিক সত্য, আমার বউ শুধু আমার পকেটটাই পরিস্কার করে।
(৪)
রোগী--ডাক্তারবাবু, আপনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ছাড়া আর কি ওষুধ প্রয়োগ করেন।
ডাক্তার--ওদুটো ছাড়াও আমি সিমপ্যাথি প্রয়োগ করি বিনামুল্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




