(১)
স্বামী নিরুদ্দেশ ।
স্ত্রী গেছেন পাশের ফ্ল্যাটের এক বন্ধুকে নিয়ে থানায় ডাইরী করতে।
অফিসার বললেনঃআপনার স্বামীর চেহারার বর্ণনা দিন।
স্ত্রী বললেনঃ লিখুন টিকলো নাক,গভীর কালো চোখ,একমাথা চুল,ফরসা, প্রায় ছ'ফুট লম্বা।
দেখলে ফ্লিম আর্টিস্ট মনে হয়।
শুনে সঙ্গের বন্ধুটি তো থ।
বললোঃকী বলছিস,দাদা তো বেঁটে,কালো,পেটে ভুঁড়ি,মাথায় টাঁক।
এক ধমকে তাকে থামিয়ে দিয়ে হারানো লোকটির স্ত্রী বললঃঅ্যাই,চুপ করতো, কে তোর
দাদাকে খুঁজতে গেছে?
(২)
নাস্তিকঃবেদে কি সব ভাল আছে নাকি?
আস্তিকঃবারে,বেদে সব ভাল নয়?
নাস্তিকঃ তা হলে কি বেদের নাম হতো অথর্ব আর বেদের মেয়ের নাম হতো জোসনা?
(৩)
দুই প্রেমিক প্রেমিকা ঠিক করেছে তারা আত্মহত্যা করবে।
উঁচু পাহাড়ে উঠলো দুজনে।
ছেলেটি ঝাঁপ দিলো কিন্তু মেয়েটি ঝাঁপ দিল না।
সে চোখ বন্ধ করে বললোঃপ্রেম অন্ধ।
ততক্ষণে ছেলেটির প্যারাসুট খুলে গেছে, প্যারাসুটে ভাসতে ভাসতে সে বললোঃ
প্রকৃত প্রেম কখনও মরে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




