somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের কোলে রোদ-২১(ধারাবাহিক উপন্যাস)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘের কোলে রোদ-২০

---কেমন আছেন ওয়াশিম?
---ভাল,খুব ভাল।
---ভাল,এর নাম ভাল থাকা,আপনার মাথায় ব্যান্ডেজ,ঠোঁটের কষ দিয়ে রক্ত
পড়ছে,তবু বলছেন ভাল আছি!
---হ্যাঁ,ভাল আছি,একটা মানুষ যতটুকু ভাল থাকতে পারে ততটাই ভাল আছি।
---অমন ভাল তো কুকুর-বেড়ালও তো থাকে।
---হ্যাঁ,তাই তো থাকে অনেক মানুষ,কুকুর-বেড়ালের মত বাঁচে,মরে।ওদের
জন্যে আমি কিছুই করতে পারিনি।এমনকি একটা নাটকও লিখতে পারিনি।
---তাহলে কী নিয়ে লিখেছেন?
---আমি লিখেছি প্যানপ্যানে প্রেমের গল্প,যা না লিখলেও কিছু লাভক্ষতি হয়
না সমাজের।
---বেশ করেছেন লিখেছেন,এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করুন।
---কী লাভ হবে বেঁচে থেকে,মরে গেলেই-বা কী এমন ক্ষতি হবে?
---আপনার মত মানুষেরও দরকার আছে সমাজের।
---কোন দরকার নাই,কলকাতার এক দিদিমণি এসেছিল আমাকে বাঁচাতে,
নিজের উপর রাগ হল খুব ---!
ওয়াশিমকে কথা শেষ করতে না দিয়ে রোমিলা বলল,চিনতে পারবেন
তাকে?
---কেন চিনব না বলুন তো,অমন সুন্দর চেহারার শয়তানকে কী সহজে
কী ভোলা যায়?
দীর্ঘশ্বাস ফেলল রোমিলা,কী এমন শয়তানী করেছিল সে আপনার সাথে?
পাগলের মত হাসল ওয়াশিম।বলল,কোন মেয়ে যা করেনি,আমার বুকের
ভেতরটা ঝাঁজরা করে দিয়েছে?
---তেমন কোন কথা হয়েছিল কী আপনার সাথে ?
আবার হাসল ওয়াশিম,বলল---আরে না, না,কথা হলে তো সমস্যাই ছিল
না।
---তাহলে সমস্যাটা কোথায়,কেন আপনি সুইসাইড করতে যাচ্ছেন?
---আমার আর বাঁচতে ভাল লাগছে না,মনে হচ্ছে,এই পৃথিবীকে দেওয়ার
মত আমার আর কিছুই নাই,তাই প্রাণটাই দিয়ে যাব।
---সেই ভাল,নিজেকে বাঁচানোর কোন পথ খোলা রাখনি তুমি,মর,মর তুমি
ছটফট করে মরে।
বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল রোমিলা।
থানার বাইরের বারান্দায় দাঁড়িয়ে ছিল গনেশ।সে রোমিলাকে কাঁদতে-কাঁদতে
বেরিয়ে আসতে দেখে বলল,কী হয়েছে ,দাদা কী আপনাকে খুব খারাপ কিছু
বলেছে?
ওড়নায় চোখ মুছতে-মুছতে রোমিলা বলল,হ্যাঁ,গনেশ,অমন খারাপ কথা
কেউ কখনও বলেনি আমাকে।
(পরের কথা আগামী পর্বে )
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×