somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: মোতালেব আলির যাত্রাপথ

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসরের নামাজ পড়ে এসে মোতালেব দেখলেন ঘরে জামাই বসে
আছে।
জামাইয়ের নাম ইমন।চেয়ারে বসে পা দোলাচ্ছে। পাশের চৌকিতে বসে
আছে অচেনা এক সুদর্শন তরুণ।
মোতালেবকে দেখে উঠে দাঁড়াল ইমন,আসসালামো আলায়কুম আব্বাজান।
---ওয়ালেকুম আসসালাম,ভাল আছো বাপ,তোমার মা?
বলতে গিয়ে ঢোঁক গিলল মোতালেব।খুব তেজী মহিলা।ইমনের বিয়েতে
টুঁটি টিপে পণ নিয়েছিল।ওসুখ-বিসুখে ছারখার তবু বুড়ি মরে না।
---মায়ের আর শরীর,রোজই ডাক্তারবাড়ি ছুটতে হয়।বলল ইমন।
মোতালেব মনেমনে বলল,আমার কাছে নেওয়া পণের টাকা এখন সুদ হয়ে বেরিয়ে
যাচ্ছে বুড়ির।প্রকাশ্যে বলল,ইনাকে তো চিনলাম না।
---ও আমার পরিচিত,বন্ধুও বলতে পারেন। ও ফারহাদ আমেদ।
প্রাইমারী টিচার। সুহানা কি এখনও কলেজ থেকে ফেরেনি?
মোতালেব মনে মনে বললেন,তোমার শাশুড়ির জ্বালায় বাড়িতে থাকি না বাবা,
পেটে যখন জ্বালা ধরে তখন আসতে বাধ্য হই। প্রকাশ্যে বললেন,আমি তো বাবা
মসজিদে ছিলাম,তা শরবৎ-টরবৎ দিয়েছে তো?
---জী হ্যাঁ,ঘোলের শরবৎ দিয়েছিলেন আম্মা।
মোতালেব মনে মনে বললেন,তোমার শাশুড়ি আমাকে তো সারাজীবন ঘোল খাইয়ে
মারল রে বাবা।প্রকাশ্যে বলল,চা-টা?
---ঠিক আছে,হচ্ছে ওসব,সুহানা ফিরুক।
না ঠিক নাই সুহানার মায়ের মাথার গোলমাল দেখা দিয়েছে ইদানিং,রাতদিন কিসব
আবোল-তাবোল বিড়বিড় করে।প্রকাশ্যে সেসব বলা যায় না। বাড়িতে বিবাহযোগ্যা
মেয়ে আছে।মেয়ের মা পাগল জানলে ভাল পাত্র পাওয়া যাবে না।
মোতালেব স্থির করলেন নিজেই চা বানিয়ে আনবেন।জামাইবাবাজী যতক্ষণ বিদেয়
না হচ্ছে ততক্ষণ তাঁর টেনশন।
বৈঠকখানা থেকে ভেতর বাড়িতে ঢুকেই বিষম খেলেন মোতালেব। তাকে দেখেই
হাতে ধরা ঝাঁটা ঝাড়ল সুহানার মা। ভয়ে দু-পা পিছিয়ে এলেন মোতালেব,আরে
কর কি,কর কি,আমি আ-আবার কি দোষ করলাম,খামোকা ঝাঁটা মারছো কেন?
সুহানার মা ফিক করে হেসে ফেলল,তোমাকে নয়,মাকড়সা,দেখছো না ঘরবারান্দা
সব ঝুলে ভর্তি হয়ে আছে,ওদিকে ঘরে জামাই এসেছে।
---ঘরে জামাই আর বারান্দায় তুমি শচীন তেন্ডুলকারের ব্যাট চালানোর মত ঝাঁটা
ঝাড়ছো!
---তোমারই-বা আক্কেল কেমন,পুরুষমানুষ বাড়ি ঢুকবে গলা খেঁকারী দিয়ে,তা নয়
যেন মাছ খাওয়ার জন্যে বেড়াল ঢুকছে ঘরে।
মোতালেব চুপ করে গেলেন। পাগলের কথায় কান দিতে নাই। মেয়েটার বিয়ে হয়ে
গেলে ওকে কোন হোমে দিয়ে আসতে হবে।পাগলের সাথে সংসার করা পৃথিবীর
সবচেয়ে কঠিন কাজ।বললেন,জামাইয়ের নাস্তা-পানির ব্যবস্থা হল?
---ময়দা ভিজিয়ে রেখেছি,এক্ষুণি ফনিডল দিয়ে ভেজে দেব।
---অ্যাঁ,ফনিডল?
---না-গো না,ফনিডল নয়,জানো,আমার না কেমন মাথা গোলমাল করছে এখন,
সেই ফুরাকল নাকি বুড়াকল তেল এনেছো তুমি,তাই দিয়ে ভেজে দেব।
---বেশ তুমি ঝাঁটা চালাও,আমিই দেখছি কি করা যায়।
বাজারে ছুটলেন মোতালেব। পাগল মানুষকে বিশ্বাস নাই,হয়ত কোনদিন সত্যিসত্যিই
ফনিডল খাইয়ে মেরে ফেলবে জামাইকে।তিনি নিজেও খুব টেনশনের উপর খাওয়া-
দাওয়া করেন।তিনি টাকা জমাচ্ছেন আর টাকার হিসেব করছেন। হ্বজে
যাবেন।সেখান থেকে ফিরে শুধু মসজিদ আর মসজিদ।সেখানেই খাওয়া-দাওয়ার
ব্যবস্থা করবেন।বিষয়-সম্পত্তি সব দিয়ে দেবেন মেয়েজামাইদের।ঝাড়া হাত-পা হয়ে
দ্বিতীয় দুনিয়ায় পা রাখতে চান তিনি।
কলেজ থেকে ফিরে সুহানা দেখল জামাইবাবু বন্ধুকে নিয়ে খোশগল্প করছে।
পাশের টেবিলে নাস্তাপানির এঁটো কাপ-প্লেট।বলল,কি দুলাভাই কিছু ইনকামপাতি
হল?
ইমন হাসতে-হাসতে বলল,তোমার মায়ের মত দেখছি তোমার আব্বারও মাথা
খারাপ।বললাম,গাড়ির তেলের দাম দিতে হবে,এই দ্যাখ,এক বান্ডিল পাঁচশ টাকার
নোট হাতে ধরিয়ে দিলেন।
---হুম উনি চাইছেন যেনতেন প্রকারেণ আমাকে পাত্রস্থ করতে,তাই টাকাকে টাকা
মনে করছেন না।কই বান্ডিলটা আমাকে দেন।
টাকার বান্ডিল হাতে নিয়ে সুহানা বলল,আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি
কলকাতায়,আব্বা তাতে রাজী নন,তাই একটু নাটক আপনাদের দিয়ে করালাম,
কিছু মনে করবেন না।
ইমনের বন্ধু আমতা-আমতা করে বলে উঠল,আরে না,না,আপনার মা সুস্থ হোন,তারপর
না হয় বিয়ের কথা ভাবা যাবে।
---ভুল ভাবছেন,চাকরীর আগে আমি বিয়ের কথা ভাবব না,আচ্ছা আসুন।
সদর দরজার কাছে মোতালেব দাঁড়িয়ে আছেন।ইমনদের বাইকে চড়তে দেখে
তিনি বললেন,কি বাবা,আমার মেয়েকে পছন্দ হল?
---জী,হ্যাঁ,খুব পছন্দ।
খুশিমনে মোতালেব ভাবলেন,এবার কলকাতা যেতে হবে হজ্বের ব্যবস্থা করতে।
কিন্তু সুহানা তার মাকে কলকাতা নিয়ে যেতে চাইছে কেন,বেশ ওরাই আগে
হজ্বের টিকিট কেটে আসুক,তারপর তিনি যাবেন।স্বামী-স্ত্রী একসঙ্গে হ্বজে
যাবেন নাকি হোমে যাবেন ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি।





৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×