![]()
পতিত গৃহের পাশে বেড়ে ওঠা তরুলতা সুখ
শিরার সরীসৃপ হয়ে যায়।পাখির ওড়ার কথা
সব পাপী জানে। জানে না কোন-কোন দূর্মুখ
ফসিল শুধুই আঁকে সময়ের ঘাতকতা।
বনের ঝরণা-স্নানে দেহগন্ধ ঝরে।ঝিরিঝিরি
স্নানগন্ধ উড়ে যায় পলাতক দৃশ্যে।আঁকজোক
করে খ্যাতিলোভী বাস্তুবিদ। বস্তুবিদের বিচ্ছিরি
স্বভাব নিয়ে ঘর বানায় কোন কোন লোক।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



