ব্লগ-দিবস আর কবিতা পোস্ট দেব না,তা-ও কি হয়,
কবিতা-অকবিতা যা-ই হোক না কেন,মন্তব্য আশা করছি,
দুটিতেই।
যন্ত্রণার আনন্দ
@
বৃস্টি এসেছে বলেই জাঁকিয়ে শীত
মাটি ফুলে উঠেছে
বস্তিতে রোদের সন্ধান।
চেন-ছেঁড়া সোয়েটারে সেফটিপিন
একবুকে ছেলের মুখ,অন্যটায় খোঁচা
কিছু যন্ত্রণায় আনন্দও আছে।
নির্ভয়া
@
সুন্দরের গান চিরদিন বাজে অলিন্দে-অলিন্দে
সমুদ্র ও নদীর মত তেজী মেঘ
দাগ রাখে মাটিতে।
যুদ্ধক্ষেত্রে কিছু কিছু নারীর নাম
না থেকেও থেকে যায়।
কোন কোন বৃষ্টির পাপাড়ি মৌমাছি খায়।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




