ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
খুকুর কাছে কমলালেবু
শালীর কাছে জামাইবাবু
উৎসবে মনের মত নতুন কাপড় রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
চোরের কাছে আঁধার রাত
ভুখার কাছে গরম ভাত
কবির কাছে খাতাকলম,নিরিবিলি রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
বউয়ের কাছে গয়নাশাড়ি
মেয়ের কাছে বাপের বাড়ি
মাতাল-চোখে দিনরাত নেশার হাঁড়ি রে্।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
নেতার কাছে ভোটের লোক
মিডিয়ার উজ্ল চোখ
পুলিশ-ফুলিশ বুটপালিশের আসল মজা রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
কাজির কাছে কাজের হাত
অলসের অজুহাত
অকর্মাদের কপালের লাথিঝাঁটা রে।
ইস্টিকুটুম বৃষ্টিকুটুম মিস্টি কুটুম কে
মোবাইলের মজার খেলা
হোডফোনে গানের মেলা
ফেসবুকের সেলফিতে হাজার লাইক রে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




