এবারের HSC পরীক্ষার্থীদের কপালে সম্ভবত দুঃখ আছে । হয়তো পরীক্ষা যে শুরু হবে আর শেষ হবে না । পরীক্ষা দিতে দিতে পরীক্ষার্থীর বিয়ের বয়স হয়ে যাবে ।
জিজ্ঞেস করা হবে পাএ কি করে ?
উওর হবেঃ HSC পরীক্ষার্থী ।
বাচ্চা কাচ্চা হবে । মানুষ জিজ্ঞেস করবেঃ বাবু , তোমার বাবা কি করে ।
উওর হবেঃ HSC পরীক্ষার্থী ।
...
বাচ্চা কাচ্চার বিয়ের সময় জিজ্ঞেস করা হবেঃ পাএ বা পাত্রীর বাবা কি করেন?
উওর হবেঃ HSC পরীক্ষার্থী ।
এক সময় সে পরীক্ষার্থী মারা যাবে ।
লোকজন জিজ্ঞাসা করবে। আহা! কি করতেন তিনি ?
উওর হবেঃ HSC পরীক্ষার্থী ।
...
আসলে যে কারনে বলা, যে হারে লাগাতার হরতালের কারবার চলতে আছে – এইভাবে চলতে থাকলে HSC পরীক্ষার্থীদের এরকমই অবস্থা হবে। আমি নিজেও এক প্রকার ভুক্তভোগী, গতবছর ‘ইলিয়াস আলী’ কে কেন্দ্র করে যে রাজনৈতিক কোন্দল শুরু হয়েছিল, তাতে আমার HSC পরীক্ষা ১ মাসের জায়গায় শেষ হইছে ২ মাস ১০ দিনে। একবার চিন্তা করতে পারেন? কোথাকার কোন ইলিয়াস আলী ১ মাস HSC পরীক্ষা আটকায়া রেখেছিলো ?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





