দুই মেয়ে ট্রেনে করে যাচ্ছে -
মেয়ে-১: “তোর কিরকম স্বামী চাই?”
মেয়ে-২: “কোটিপতি স্বামী”
মেয়ে-১: “আর যদি কোটিপতি না পাওয়া যায়?”
মেয়ে-২: “তাহলে ৫০ লাখের ২ স্বামী হলেও চলবে...
মেয়ে-১: “যদি তাও না পাওয়া যায়??”
মেয়ে-২: “২৫ লাখের ৪ স্বামী হলেও হবে”
.
.
.
.
শুনে উপরের বার্থে বসা হাবলু বলে উঠলো “যখন ১০০০ টাকাতে আসবে আমাকে ডাক দিয়েন”
কি বুঝলেন ? টাকায় কি না হয়। বড় ভাই বিয়ে করবেন। তো মেয়ে দেখতে গেছেন। মেয়ের বাবা তাকে যে প্রশ্ন গুলো করলেন তা দেখে তার বিয়ে করার স্বাদ মেটে গেলো-
১। তা বাবা তুমি কি কর ?
২। তো ঢাকায় তোমাদের নিজের বাড়ি নাকি ফ্ল্যাট ?
৩। তোমার বাবা কি করেন ?
৪। বিয়ের পরে আমার মেয়ে কি চাকুরী করবে ?
৫। তোমাদের বাড়িতে ফ্যামেলী মেম্বার কতজন ?
৬। মাসে তোমার ইনকাম স্যালারী কত টাকা ?
৭। বছরে একবার ফ্যামিলী ট্রিপে কোথাও যাওয়া-টাওয়া হয় ?
৮। বিয়ের পরে কি তোমার বাবা-মাইয়ের সাথে থাকবে নাকি আলাদা ?
৯। তা বিয়ের পরে তোমার কোন দাবি-দাওয়া থাকলে এখনই বলতে পারো, বিয়ের পরে সম্পত্তির ভাগ বসাতে আসবে না তো ? এখনকার ছেলেরা জানোই তো কেমন। খুব ভাল ধূম-ধাম করে বিয়ে করে। বিয়ের ২ দিন পরে বউ কে পিটায়ে বাপের বাড়ি পাঠায়ে দেয়, বলে অমুক জায়গা বিক্রি করে আমার ভাগ এনে দাও – না হলে আমার সাথে তোমার সকল সম্পর্ক শেষ।
১০। বিয়ের পরে আমার মেয়েকে সুখে রাখতে পারবে তো ?
এই সব প্রশ্ন শুনার পরে নিজে একটা ঘোরতর সিদ্ধান্তে উপনীত হইলাম – ‘জীবনে কখনোই বিবাহ করিব নাহ’ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





