![]()
দুদিন আগে সন্ধ্যাবেলা মশার উতপাত সহ্য করতে না পেরে দোকানে গেলাম মশার কয়েল কিনতে, আমার বাসার পাশেই দোকান আর দোকানের পাশে মহিলা/ছাত্রী হোস্টেল।
এমন সময় এক মেয়ে এলো, দোকানদার কে বলে এক প্যাক গোল্ড লিফ সিগারেট দিতে, দোনাকদার সিগারেটের প্যাকেট দিলো, মেয়ে সেখান থেকে একটা সিগারেট খুলল আর ম্যাচ দিয়ে ধরিয়ে দিব্যি টানা শুরু করল। মুখ ভর্তি এক কুন্ড ধোঁয়া ছেড়ে মেয়ে চলে গেলো।
আমি আর দোকানদার হা করে তাকিয়ে দেখলাম, তখন মনে পড়ল এই ছবিটার কথা, ১ বছর আগে কেউ এই ছবি খানা আমাকে ইনবক্স করে পাঠিয়েছিল। ছবি খানা পিকুলিয়ার বলে রেখে দিয়েছিলাম। আজকে এই পোস্টে জুড়ে দিলাম!
বাংলাদেশ ডিজিটাল হচ্ছে বটে, যুগের সাথে পাল্লা দিয়ে ভালই এগিয়ে যাচ্ছে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


