somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গৃহশিক্ষক

২৭ শে মে, ২০১৩ ভোর ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা আজকাল টিউশনী নামক বিরক্তিকর কিন্তু তথাকথিত মহৎ পেশার উপর নির্ভরশীল,আমরা জানি।এটাও জানি যে,কি পরিমাণ সুযোগবঞ্চিত এই আমরা যারা এই পেশার সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত।নানারকম আলটিমেটাম তো আছেই,সাথে আছে হরতালের মতো সময়েও জীবনের ঝুঁকি নিয়ে হাজিরা দেওয়া।রেজাল্ট খারাপ হলে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে কলুর বলদের মতো খেঁটে মরা।অভিভাবকের আচুদ মার্কা কথাবার্তার কথা বাদই দিলাম।নির্দিষ্ট করে দেওয়া দিনের থেকে কম দিন গেলে বেতন কেঁটে নেওয়ার মতো ছোটলোকিও করে কেউ কেউ।

এসব না হয় বাদই দিলাম,এবার আসি অন্য কথায়।দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই যুগে কিসের দাম বাড়ছে না ??? বাড়ছে সব কিছুর দাম !!! বাড়ছে সরকারি-বেসরকারি চাকুরিজীবিদের বেতনস্কেল।কিন্তু,এই গৃহশিক্ষকদেরই একমাত্র করুণ দশা।পরিসংখ্যান করলে দেখা যাবে এদের বেতন দেওয়ার সময়েই যত দরকষাকষি।হায়রে কপাল আমগো !!!

দেশে তো সব কিছু নিয়েই আন্দোলন হচ্ছে,পারলে এটা নিয়ে আন্দোলন করার জন্য "গণজাগরণ মঞ্চ" এর মত "গৃহশিক্ষক জাগরণ মঞ্চ" তৈরী করতাম।আর কযেক দফা দাবি পেশ করতাম।দাবিগুলো হতো এইরকম:

১) অনতিবিলম্বে বেতনস্কেল বাড়াতে হবে,
২) হরতালের দিন পড়ানো থাকলে,না গেলেও হাজিরা দিতে হবে,
৩) নিয়মিত নাস্তাপানির ব্যবস্থা করতে হবে,
৪) গৃহশিক্ষকের সুবিধা-অসুবিধার যথাযথ মূল্যায়ন করতে হবে,
৫) প্রতক্ষ অথবা পরোক্ষভাবে কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না,
৬) আপনার মেয়েকে পড়ানোর সময় বারবার উঁকিঝুঁকি দেওয়া যাবে না।আমরা বাঘ-ভাল্লুক না।
৭) সর্বপরি,নিজের সন্তানের মতো না দেখতে পারেন,দিনমজুর ভাববেন না।কারণ আমরাও কারো না কারো সন্তান এবং আমাদের পরিবার আছে।সংযত ব্যবহার শিখুন।এতে লাভ আছে,ক্ষতি নেই।

আমাদের দাবি,আমাদের দাবি।মানতে হবে,মানতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×