somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরলোকঃ ভালোবাসা ডট কম

২৬ শে জুন, ২০১৩ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে চাকরিটা পেয়েই গেলাম। তুমি জানতে পারলে খুশিই হতে। দারুন চাকরি। যমদূতের সহকারি পি এস। ইহকালে কোন ধর্ম বিশ্বাস না করায় স্বর্গ কিংবা নরক কোনটার কাঠগড়াতেই দাঁড়াতে হইনি আমাকে। ইহকালে তোমার জন্য অপেক্ষার প্রহর গুণতে গুণতে অধর্য্য লাগেনি কখনই। তার পরিপ্রেক্ষিতেই পরলোকে এসে এই চাকরির খোঁজ এবং শেষমেশ জয়েন করা। এর পিছনে সুনির্দিষ্ট কারণও আছে। যমদূতের সাথে সাথে থাকায় ইহলোক থেকে কে কখন কিভাবে পরলোকে আসছে তা জানা যায় ভালভাবেই। বুঝতে পারছ নিশ্চয়?? তোমার জন্য আবারও নিরবচ্ছিন্ন অপেক্ষা। এর শেষ কখনই হবে না আমার। এখানে এসেও তোমার খোঁজ রাখতাম নিয়মিত।


তবে হ্যা মন থেকে বলছি কখনই চাইনি তুমি তোমার সুখের সংসার, নাতি-নাতনি, পরিবার ছেঁড়ে চলে আসো তাড়াতাড়ি। কেননা ভালো লাগত যখন দেখতাম একটু নির্জনতা বা একাকীত্ব পেলেই আমাদের ভালোবাসার স্মৃতি কাঁদাত তোমায়। এখান থেকেই শিহরিত হতাম আমি তোমার অনুভুতিতে। কিন্তু প্রকৃতির নিয়ম অমান্য করার সাধ্য কারো আছে নাকি!!! অনেক অনুনয় বিনয় করেও তোমার ইহলোকে থাকার স্থায়িত্বটা বাড়াতে পারলাম না একদিনও।


প্রতি মিনিটে প্রায় একলক্ষ লোক পাড়ি জমায় এই পরলোকে। সিরিয়াল অনুযায়ী তোমাকে খুঁজে পেতে বেশ কষ্ট হল আমার। যমদূতের সাথে লবিং থাকায় যদিও এতটা বেগ পেতে হইনি। অনেক অপেক্ষার পর এল সেই মহেন্দ্রক্ষন। তোমার সাথে যুগযুগ পর আবার সেই চোখাচোখি। কিন্তু একি!!! পুরাই স্তম্ভিত তুমি। যেন আশায় করনি আমাকে, এইভাবে দেখবে এখানেও। তোমার প্রথম প্রশ্ন—

: তুমি?
: হ্যা, আমি। চিনতে পেরেছ তাহলে।
: না চিনতে পারার তো কিছু নেই। কেমন আছো??
: ভালই আছি। তোমার অপেক্ষায় প্রহর গুণতে গুণতে সব সংখ্যা শেষ হয়ে গেছে।
: তুমি আর বদলালে না। আগের মতোই পাগলামিটা পিছু ছাড়েনি তোমার।
: কিই বা করব বল? ভালোবাসার পরিপূর্ণতাটা যে এখনও বাকি।

কথা শেষ হওয়ার আগেই কথার মোহআবেশ থেকে বেরিয়ে আসতে হল দুইজনকেই। কে যেন ডাকছে তোমায়। আরে হ্যা, এই তো তোমার সেই ইহকালের স্বামী, যার সাথে কাটিয়েছ জীবনের বেশ কিছু সময়। ইহলোকের ইঞ্জিনিয়ার এখানে এসে স্বর্গগামি ট্রেনের ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছে। তোমায় ডাকছে। কেননা এই পরলোক জংশন থেকে স্বর্গের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছেড়ে যাচ্ছে। আমাকে অবাক করে দিয়ে, আমার দিকে একবারের জন্যও না তাকিয়ে তুমি প্রাণপণে দৌড় দিলে ধীরে ধীরে গতি বাড়তে থাকা, সর্বপরি ট্রেনের দরজা দিয়ে হাত বাড়িয়ে থাকা তোমার স্বামীর দিকে। হতবিহবল আমি নিঃসঙ্গ দাড়িয়ে তাকিয়ে আছি তোমার চলে যাওয়া পথটির দিকে।


শেষ হইয়াও হইল না শেষ। মাঝপথে আমাকে চমকে দিয়ে হটাৎই থামলে তুমি। পিছনে তাকালে। আমি দেখলাম ভালবাসায় পরিপূর্ণ আবেগমাখা অসম্ভব সুন্দর তোমার চাঁদমুখটি। কি অপরূপ তুমি। চোখের কোণে চিকচিক করতে থাকা জল তোমার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে সহস্রগুণ। কাছে এসে হাতটি ধরে আবেগজড়িত কণ্ঠে বললে “ ইহলোকে চেয়েছিলে আমার স্বত্বা হয়ে থাকতে, এখন পারবে তো থাকতে?? ভুলে যাবে না তো আর??”।


নির্বাক আমি। প্রচণ্ড আবেগে আলিঙ্গন করলাম তোমায়। শত বছরের আশা আকাঙ্ক্ষার ভালবাসা স্পর্শ করেছে আমায়। অনুভূতিটা অন্যরকম। চাকরি থেকে পাওয়া সম্মানি দিয়ে মেঘের উপর বানিয়েছি তোমার জন্য ছোট্ট স্বপ্নপুরি। নিয়ে যাব তোমায়। আজ কোন বাধায় রুখতে পারবে না। আজ ইহলোকের ভালোবাসা পরিপূর্ণতা পাবে পরলোকে, অনেকটা বছর অপেক্ষার পর। পাবেই, পেতেই হবে। কেননা আমি যে সবচেয়ে তোমাকেই বেশি ভালোবাসি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

×