somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলস দুপুর

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাঁ খাঁ রোদ।
আবদ্ধ দক্ষিনা জানালায় অজানা কিছু তৃপ্তি।
জানালার ঐ নীলরঙা পর্দাটা যেন বদ্ধ প্রকোষ্টের সূর্যদয়। জানালার পাশের অগোছালো টেবিল আজ একজনের পৃথিবী। কেউ শোনেনা যার আর্তচিৎকার। হৃদয়ের গভীরে কিছু কষ্টের আস্ফোলন মাঝে মাঝে জানালার ঐ সূর্যকেও হার মানাতে চায়।
এরি মাঝে হঠাৎ দক্ষিনা হাওয়ায় ভেসে আসে কিছু স্বপ্নের ধূলিকণা। কনায় কনায় জমাট বেধে দানায় পরিণত হয়। যা কিনা ব্যবহৃত হয় স্বপ্নডানার জ্বালানি হিসেবে। তাই স্বপ্নের পথে আর যাওয়া হয় না বহুদূর।

স্বপ্নের বুনন আর কষ্টের অনল সকলি একদিন অধিকার করবে মহাকাল। তবু স্বপ্নে মহাকাল কেন আসে না?

সজীব ধরণীর বুকে কত অপরাধ।
তবু চাঁদ তারে নাহি আলো দিতে ভোলে।
বৃক্ষরাজি সূর্যদেবকে নাহি দেয় আসন।
তবু সে বিশ্বময় করিছে শাসন।
দিয়াছে অন্ন বাঁচিবার স্বপন।

চাঁদের তত্ত্ব- কিছু দিতে না পারি, ভালোবেসে আলোকিত করতে পারি।
সূর্যের তত্ত্ব- অন্ধকার ঘোচাবো, অন্ন দিব তবু শাসন কখনো না ছাড়িব।

তবে সেই নীল জানালাকে সূর্যদেব কখনো শাসন করে নাই। জানালায় যখন দুটো চোখ সূর্যকে খুঁজে ফিরত তখন সূর্যদেব মেঘের দলকে বানিয়ে নিত তার ঢাল, রক্ষা করত নিজেকে। যেন কাত দু'চোখ না পারে কোন বায়না করতে।
আবার যখন সুর্যদেবের মায়া হত, আলো দিতে চাইত ঐ নীল জানালায়, অভিমানী নীল পর্দা হয়ে উঠত প্রতিবাদী। আসে না আলো। ভাবনাগুলো ঘুরপাক খায় অন্ধকারে। সংকুচিত হতে থাকে ভাবনার পরিধি।

জানালার ঐ মানুষটার ভাবনার আর কোন পরিধি নেই।
কেন্দ্রেই আবদ্ধ সকল জ্ঞানশক্তি।
পাঠশালা তার অন্তর আত্মা।
মানব ধর্মে প্রান।
এ এক অন্য পৃথিবী। যেখানে নেই কোন কষ্টের আলমারি। আছে শুধু সুখের ফুলঝুড়ি।।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×