somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাজিতা-১

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হালকা আকাশী শাড়ি আর হাতভর্তি নীল চুড়ি পরে টিএসসি’র বাইরে এসে দাঁড়িয়েছে অপরাজিতা । পায়ের নীচের মাটিটা কেমন যেন নড়বড়ে মনে হচ্ছে , মাথাটা ঘুরছে । আজ তার পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেছে । কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না । সুন্দর একটা দিন পাওয়ার আশায় খুব ভোরে ঘুম থেকে উঠেছিল সে । গোসল করে পলাশের পছন্দের আকাশী শাড়িটা পরে চোখে কাজল দিয়েছে । শাড়ির আঁচলের সাথে মিলিয়ে কপালে নীল টিপ আর হাতে নীল কাঁচের চুড়ি । অপরাজিতাকে এভাবে দেখতে নাকি পলাশের খুব ভালো লাগে । পলাশকে আজ একটা সুসংবাদ দিয়ে চমকে দেওয়া হবে তাই এই সাজ । নতুন একটা বেসরকারী চ্যানেলে পার্ট টাইম জার্নালিজমের কাজ পেয়েছে আপরাজিতা । পরশুদিন চাকরী কনফার্ম হলেও পলাশকে বলেনি । নিজের মাঝে এই দুইদিন চেপে রেখেছিল । ঘটনাটা সামনাসামনি বলে পলাশকে একটা ছোটখাটো আনন্দের ধাক্কা দিতে চেয়েছিল । ভালোবাসার মানুষকে আনন্দের ধাক্কা দেওয়ার আগে নিজেই দুঃখের ধাক্কায় পড়ে গেছে অপরাজিতা ।
গতকাল বিকেলে ফোন করে আজ সকাল দশটায় পলাশকে টিএসসিতে আসতে বলেছিল । সাড়ে নয়টা থেকে একাই বসে আছে অপরাজিতা । গত তিন বছরে একটি দিনের জন্যও অপরাজিতাকে অপেক্ষা করতে হয় নি । নির্ধারিত সময়ের অনেক আগে এসে পলাশ বসে থাকতো । আজ আসে নি । এগারোটার সময় চোখ মুখে যথাসম্ভব বিরক্তি নিয়ে পলাশ এসে বসলো । 'শোন , একটা সুখবর আছে ! ' এতুটুকু বলে আর কথা আগানোর সুযোগ পেল না অপরাজিতা । তার আগেই থামিয়ে দিয়ে পলাশ বলে উঠলো , ' তোমার সুখবর পরে শুনবো তার আগে আমার কথা শোন , আমার পক্ষে আর সম্পর্ক রাখা সম্ভব না । ক্যারিয়ার নিয়ে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় প্রেম ভালোবাসা করার মত যথেষ্ট সময় আমার হাতে নাই ' এই বাক্যটিই এলোমেলো করে দিল অপরাজিতার পৃথিবী । 'আমার তাড়া আছে , আমি গেলাম । আর শোন যখন তখন ফোন আমাকে ফোন দিও না ' অপরাজিতাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই উঠে চলে গেল পলাশ । ছলছল চোখে কিছুক্ষণ পলাশের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকে একসময় উঠে আসলো অপরাজিতা । সোয়া বারোটার বাসে বাসায় চলে যাবে সে । ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা । এখনো ৪৫ মিনিট বাকী । এই সময়টা রোকেয়া হলের সামনের রাস্তায় বসে থাকা যায় । এই সেই জায়গা যেখানে পলাশের সাথে ঘন্টার পর ঘন্টা পার করেছে । ক্যাম্পাসের ছোট ফুল বিক্রেতাদের কাছে ওরা পরিচিত মুখ । শাড়ি পরে ক্যাম্পাসে আসলেই পলাশ একটা ফুলের মালা কিনে দিবে এটা অলিখিত নিয়ম । মতি নামের একটা রোগা পটকা ছেলে আছে । ওর কাছে থেকেই বেশীর ভাগ ফুল কেনা হয় । আজ একা বসে থাকতে দেখে মতি এসে বললো , ' আফা , আফনি একা বইসা আছেন ক্যান ? ভাইজান কই ? মালা নিবেন না ? টাটকা ফুলের মালা আনছি ' ,
'মালা নিবো না , বিরক্ত করিস না , যাহ '
'একটা মালা নেন আফা , সকাল থেইকা না খাওয়া , মালা বেইচা দুফুরে খামু '
আজকে অপরাজিতার মালা প্রয়োজন নাই তারপরও মতির অনুরোধে একটা মালা নিল । পলাশ প্রায় দিন মতিকে দুই এক টাকা বেশী দিত । আজ পলাশের কাজটা অপরাজিতাই করল । দশ টাকার নোটটা মতির হাতে দিয়ে বললো ' বাকী টাকা ফেরত দেওয়া লাগবে না '
দশ টাকার নোট হাতে পেয়ে মুখে এক চিলতে হাসি লাগিয়ে মতি বলে গেল , 'আফা চিন্তা নিয়েন না , ভাইজান জলদি চইলা আইবো ' মতি জানে না ভাইজান আর কখনোই আসবে না
ব্যাগের চেন খুলে মালা রাখতে গিয়েই চোখ গেল গোলাপের দিকে । পলাশকে দিবে বলে শাহবাগের মোড় থাকে কিনেছিল । আজ ফুল নেওয়ার সময় হয় নি পলাশের ।
আজ একটা একটা করে পুরাতন দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে অপরাজিতার । কোন এক চৈত্রের দুপুরে পলাশের সাথে প্রথম পরিচয় হয়েছিল অপরাজিতার । নীলক্ষেতের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় দেখে একটা ছেলে বিভূতিভূষণের অপরাজিত বইটা নেড়েচেড়ে দেখছে । পথের পাঁচালী পড়া হয়েছে অনেক দিন হল কিন্তু অপরাজিত পড়ব , পড়ছি করেও পড়া হচ্ছে না । তাছাড়া বইটা সংগ্রহে নেই । হাতে কিছু টাকা আছে কিনে ফেলা যায় । 'মামা , এই বই আমাকে একটা দেখান তো । ' 'অপেক্ষা করেন মামা আনতাছি ' এই বলেই প্রায় আধা ঘন্টার জন্য উধাও বইওয়ালা মামা । বইওয়ালাকে বইয়ের টাকা দেওয়া হয়নি বলে পলাশ দাঁড়িয়ে আছে । অপরাজিতাও অপেক্ষা করছে বইয়ের জন্য । নিতান্তই ভদ্রতার খাতিরে নাম জানতে চাইলো পলাশ । ভদ্রতার খাতিরে আরো কিছু কথা দু'জনকেই চালিয়ে যেতে হল । জানা গেল দু'জনই ঢাবিতে পড়ে । তবে ইয়ার এবং ডিপার্টমেন্ট আলাদা , সেদিনের ঘটনা এখানেই শেষ । এর সপ্তাহখানিক পরের ঘটনা । সেদিন ভার্সিটির বাস মিস করেছিল অপরাজিতা । জহির স্যারের ক্লাস । ৫ মিনিট দেরী হলেই স্যারের ক্লাসে ঢোকার নিয়ম নেই । পরের বাসে ক্যাম্পাসে এসে টিএসসির ক্যাফেটেরিয়াতে বসে ছিল । সেদিন মাত্র একটা ক্লাস ছিল , ক্লাস শেষে বন্ধুরা সবাই টিএসসিতে এসে পড়বে । ইদানিং আবার টেবিল ফাঁকা পাওয়াই যায় না । সেদিন ভাগ্য ভালো ছিল বলতে হবে । কোণার দিকের দুইটা টেবিল ফাঁকা । একটাতে গিয়ে বসল । কিছুক্ষণ পরে পাশের ফাঁকা টেবিলে পলাশ । চোখাচোখি হতেই পলাশ সৈজন্যতার হাসি হাসল । ‘ ভাইয়া কি একাই এসেছেন ? ফ্রী থাকলে আমার টেবিলে বসতে পারেন । আমি অনেকক্ষণ ধরে একেই বসে আছি ‘ পলাশ এসে বসলো অপরাজিতার পাশে । ভাগ্যদেবতা প্রসন্ন ছিল কিনা জানিনা । হঠাৎ করেই বান্ধবী শীলার ম্যাসেজ ' দোস্ত স্যার আজ দুই ঘন্টা ক্লাস নিবেন ' তুই টিএসসিতেই থাক , আমরা ক্লাস শেষে এসে যাবো ' দুজনের গল্প চললো বেশ কিছুটা সময় । ফোন নম্বর দেওয়া নেওয়া । অপরাজিতার বান্ধবীরা আসলে ওদের সাথে পরিচিত হয়ে বিদায় নিল পলাশ ।
চলবে..................





২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×