সকালে উঠেই দেখি, আমার ঘাড় ব্যথা। ভাবলাম বিষয় কি শৌমচৌ কি আবার লাস্যময়ী দের নিয়ে, ড্যান্স ফ্লোরে লীলাখেলা শুরু করলো নাকি ডিম ভাজার মহাকাব্য আমার ঘাড়ে থুইলো। আশস্ত হইলাম শোমচৌ না। আমাদের প্রিয় শোমচৌ আগের জায়গায় আছেন, তিনি এত অবিবেচক না যে, ঘুমের মধ্যে আলপটকা আমার ঘাড়ে লাফ দিবেন। তবে সমস্যা কি? তবে কি আবার শুরু হইল ? আবার শুরু হইল বন্যা। সুমন চৌধুরি কে আবার নামিতে হইবে লে.জে. হোমো এরশাদ এর ভূমিকায়, প্যান্ট গুটাইয়া '' তোমাদের পাশে এসে, ...... বলে, আবার ত্রাণ র্কতার ভূমিকায়। রাসেল(..........) কে আবার তার প্রতিভার অপচয় করতে হবে এইসব ("আবাল বাছুর" ) সৃষ্টিশীল তকমা উপহার দিয়ে। কনফুসিয়াস কি অনাদি কাল ধরে ফিস ফিস করে বলে যাবে, প্লিজ ভায়েরা ফ্লাড করবেন না। আমি জানি না কি হতে যাচ্ছে, কি ঘোর অমানিশার মুখে আমাদের ব্লগ আজ। কি এক পিরিওডিক সমস্যার আর্বতে বাংলা ব্লগ।
আসুন সবাই র্ধম-র্বণ-জাত-কুল-লিঙ্গ ভেদাভেদ ভুলে, নির্ বিষেশে বাঁধ ভাঙ্গা হতে রক্ষা করি।
হাত তুলিয়া বলুন আমিন
======================================= 6'ই জুন 2006
সকাল 10:37
কলাম্বিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


