'চেনা রাস্তা , চেনা বন্দর
পরিচিত ঢাকা
ফেলে যাচ্ছি চোখে আলো জ্বেলে
জাহাজীর মত একা
ঝরে চুন ঝরে সুরকি
শরীরের দেয়াল থেকে'
ঢাকা এয়ারপের্াটের বর্হিগামী লাইনে দাড়িয়ে আছি। হাতে ক্যারি অন। বড় ব্যাগ গুলো কনভেয়ার বেলট এর কোলে বসে চলে গেছে। ওগুলোর হাতলে আম্মা নিজের ওড়না ছিড়ে বেঁধে দিয়েছে। যাতে চিনতে সমস্যা না হয়। এক এক করে সবাইকে বিদায় দিলাম। বড় ভাই অনেকদূর র্পযন্ত এলেন। কাঁচের দেয়ালটার ওপাশে যাওয়ার আগে, আরেকবার আরেকবার সিনায় সিনা মিলালাম ,
কথা হল চোখে চোখে,
কথা হল সংগোপনে
কথা হল সুদূর শৈশবে
লোমকূপের র্অগানে
স্বপ্নের জয়গান।
সিনায় সিনা মেলানো আপনারা কেউ শুনেছেন কিনা জানিনা। চট্টগ্রামে খুব চলে। আমরা যখন অনেক ছোট তখন থেকেই বড়ভাই আমাদের সাথে এই খেলাটা খেলত। আমরা আম্মার ঝাড়ি খেলে বা বকা, কখনো মন খারাপ হলে , অকারনে সকাল বেলা বড়ভাই আমাকে জড়িয়ে ধরে বুকের সাথে বুক চেপে ধরে বলতো , এই যে আমাদের সিনার মধ্যে দেখা হয়ে গেল।
সিনায় সিনা টান
নওজোয়ান হও আগুয়ান ।
লাইনে গিয়ে দাড়ালাম। হঠাৎ দেখি সিকিউরিটি ব্যারিয়ার গলে, আমার ভাগ্নে দ্্বয় ঢুকে পড়েছে। জারিফ চার , আফনান আড়াই। ওদের মহা মজা। রাত এগারটা র্পযন্ত বাইরে ঘোরাঘুরি হচ্ছে। একজনে ক্ষণে ক্ষণে মাইন্ড করে বাপকে ঘর থেকে বের করে দেয়। ছোটজন তখন ও শেখার চেষ্টা করছে, মাইন্ড করাটা কি? ওদের লিডার দিয়াব ঢুকতে পারেনি বড় হয়ে গেছে , বয়েস মাত্র এগার।
চলে আসার 8-10 দিন আগে কেমন যেন উদভ্রান্ত হয়ে গেলাম। এত পছন্দের সব খাওয়া কিছুই খেতে পারিনা। আমার মত কুম্ভর্কণের ঘুম হারাম হয়ে গেল। যাওয়ার আগে একটা জিনিস শুধু ভাল লাগত রিকশায় চড়া আর ভাগিনাদের সাথে সময় ব্যয়।
যাত্রীদের লাইনে দাড়িয়ে আমার একটুও খারাপ লাগছিল না। আমি ভীষণ স্র্বাথপর একজন মানুষ। আমার কোন কিছু ফেলে আসা কষ্টের মনে হয়নি । খারাপ লাগছিল শুধুনিজের ফেলে আসা সময়ের জন্য।
কুড়িয়ে নিচ্ছিলাম সময়গুলো, আলতো করে নিয়ে
টুক করে পকেটে ভরছি
রামপুরা , মৌচাক ,মালিবাগ
কাকরাইল, কর্াজন হল
জাহাংগীর নগর বাসস্ট্যান্ড
শাহবাগ, সাভার, দুই নম্বর
জাহানারা ইমাম, বিশ মাইল
টি.এস.সি , চারুকলা
জাহাংগীর মামার দোকান
এনা ম এর চা, মধুদা, নান্টু
আর চিরচেনা বাবুই পাখির বাসা,
মাইন্ড করা ভাগ্নেআর আমার বাবার কবর।
প্লেন যখন টেক অফ করল, আমি তীব্র ভাবে অনুভব করেছি, আমি ছিন্ন বিছিন্নহয়ে ছড়িয়ে গেছি এই শহরে।
চলে যাওয়াই আছে শুধু, এর আর ফিরে আসা নেই।
=======================================
14'ই জুন,2006
রাত 9:33
কলাম্বিয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




