আজ অমিতেশ শ্রীবাস্তব এর প্রোপোজাল ডিফেন্স হল। প্রোপোজাল ডিফেন্স হল পি.এইচ.ডি তে আপনি কি কি করতে চান, কেমনে করতে চান, আপনি কেন ভাবছেন এটা করা সম্ভব সেইটা ওদেরকে বলা এবং নিজের কথা ডিফেন্ড করা।
পুল-সেরাত এর মত অনেকটা। ভাল হইলে ভাল, খারাপ হইলে নিজেরে রাস্তার ল্যাংটা ফকির মনে হইতে পারে।
সব স্লাইড তৈরি করে দেখাইল বসরে সে ওকে করে দিল। গতকাল ফাইনাল প্রুফ দেখাতে গেল, কথা নাই, র্বাতা নাই বস হঠাৎ গেল ক্ষেপে। কি কর এগুলি, এগুলি কোন স্লাইড, এখানে কি রসিকতা করতে আসছ? ওর অবস্থা হইল কচু গাছের গোড়ার মত, দাড়াইতে ও পারেনা পড়তেও পারেনা।
গতকাল রাতে 12 টা বাজে আমার সামনে একবার প্রেজেন্ট করল। আজকে প্রেজেন্ট ভালই করেছে। কমিটি মেম্বার রা পরে ওকে গ্রিল করল। বের হওয়ার পর জিজ্ঞাসা করলাম কেমন হল , যেটা বলল সেটার ভাবানুবাদ করলে হয়,
'' আমারে শুয়াইয়া দিছে, তৈরি হও তোমার সময়ও ডাঃ ইয়াং থাকবে, পিন্ধনের কাপড় খুইলা পারলে পালাইয়া আসতে ইচ্ছা হবে ''।
আমি এখন ওর ডিফেন্স এর চিপস খেয়ে খেয়ে লিখছি। আপনারা ওরে যাযাকুল্লাহ খাইর দিয়েন।
=======================================
15'ই জুন,2006
বিকাল 5:56
কলাম্বিয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




