গান শোনার একটা খারাপ দিক হল । আপনার মাথায় শুধু গানের সুরই ঘুরবে। আমি যখন কিছু লিখি তখন মনে মনে একটা সুর দিই । সেই সময়টায় যদি কোন গান খুব পছন্দের থাকে, তাহলে মুশকি ল । খালি ঐ গানের সুর আর কলি মাথায় ঘোরে। বিপ্লবের মধ্যে ঢুকে যায় রোমান্টিক সুর। এখন শুনছি র্অ নব এর
" এসো আবার চড়াই উৎরাই
আরো একটু সামনে যেতে হবে
কতটা পথা এসেছি বাঁধা ঠেলে
বাকীটা পথ আর কিছু না তবে
যেতে হবে
যেতে হবে
..............................
অবিশ্বাস ফল্গ ুধারা যেন
হারিয়ে ফেলে গভীর কুয়াশায়
ধরে রাখে ভালবাসা শুধুঅনিঃশেষ
স্বপ্ন ভরা আশায়
..............................
রুপালী পাখি ডাকে যেন
এইটা অমি ভাইয়ের জাতীয় সংগীত। একটানা শুনে যাচ্ছি , ইতিমধ্যে বিশ বার শোনা হয়েছে । আরো খান ত্রিশ বার শুনবো মনে হয়। এ এক
অদ্ভুত ব্যাপার। কোন ভাবেই খারাপ লাগেনা । এই ব্যাপার ছিল ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম র্ব ষে । কাউকে ভাল লাগলেই মনে মনে একটা গান লিখা । কোন গানের প্রতিটি লাইনে তার অবয়ব দেখা। অনবরত একই গান । মাদকের মত । সেই গল্পের কবে ইতি , নেশার ঘোর মাঝে মাঝে হেচকি দিয়ে উঠে।
'' ভুল বোঝানো যত গল্প শেষ "
ভালবাসা এখন সপ্তডিঙ্গার নায়ে দুলকি চালে আমার কাব্যমনে আশ্রয় নিয়েছে। বাকিটা পথ শুধুই যেতে হবে । বাকিটা পথ যেতে হবে ...................................
=======================================
20 শে' জুন ,2006
রাত 11:23
কলাম্বিয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




