অ্যাবসার্ড কাব্য ০০০২
০৪ ঠা জুলাই, ২০০৬ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢোল কলমি ঢোল কলমি
কোথায় তুমি যাও,
একটু খানি গ্রীবা ঘুরাইয়া
আমার দিকে চাও ।
পেখম তোমার নক্সি কাটা
বাটিক ভরা গা ,
আমার চোখের গহিন কোণে
বন মোরগের ছা ।
তোমার কানের দুলে ওঠে
হাঙ্গর নদী, গ্রেনেড বোম ;
আমার কানের ঘুলঘুলিতে
মগ্ন প্রেমের ছররা সম ।
বিনুনী নয় সাপের ফনা
বিষে ভরা দন্ত তার ,
লাল নীলের ঐ ফিতের মাঝে
বন্দি হায় যৌবন আমার ।
সিঁথির মাঝে, নৌকো নিয়ে
ডুব দিয়েছে কুবের মন ,
ইলিশ মাছের ভাঁজে ভাঁজে
র্সষে ঝাঁঝাল মাতাল মন ।
কাপোল মাঝে রক্ত জবা
তারই নীচে রাগের রেখা,
ভুরুর মাঝে কৃষ্ণ সাজে
বাজায় বাঁশী হৃদয় মাঝে ।
চোখ ভরা তার দুষ্টুমিতে
অশ্রুআসে ভীষম স্রোতে,
যায় ভেসে যায় ভিটে বাড়ি
চোখের পাতায় বসত গড়ি।
নোলক ভরা শাপলা শালুক
ঘাই মারে এক মস্ত কামুক,
হাজা মজা পুকুর পাড়ে
হাজার বছর পদ্য ঝাড়ে ।
অধর পানে তড়িৎ টানে
সব ফেলে ছুট উষ্ণ মনে ,
অন্ত্য মিলের ছন্দ ভুলে
সাগর পানে নদী চলে ।
সব কবিতায় ছন্দ থাকে
কবি কবি গন্ধ থাকে,
দাড়ি চুলের বহর থাকে
না দেখা এক নারী থাকে ।
আমার ঢোলে ,কলমি থাকে
মাছে ভরা পুকুর থাকে ,
থোকা থোকা স্বপ্ন থাকে
বৈঠা বিহীন জীবন থাকে ।
সেই কবিতার মাঝি আমি
শব্দ ঠেলে নৌকো টানি
=======================================
৪' ঠা জুলাই, ২০০৬
রাত ১:৩৪
কলাম্বিয়া।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন