পরিস্থিতি মোটেও অনুকূলে না, আবার প্রতিকূলে থাকলেও , দাঁত মুখ খিঁচায় না যে যুদ্ধে নামতে পারি।
বড়ই নাজুক বিশেষণ গলায় ঝুলাইয়া, হারিকেন দিয়ে র্সবনাম খুঁইজা বেড়াই।
আজকে আবার 9/11 এটার মাজেজা 99 , 20, -2 সব হতে পারে। তবে সবচেয়ে বড় মাজেজা হইতাছে দুনিয়ার সবচাইতে বড় তেল কোম্পানী এক্সন-মবিল গত চতর্ুভাগে 10 বিলিয়ন ডলার লাভ করছে। 10 বিলিয়নে কত টাকা হয় এইটা হিসাব করতে বসো না, যদুবাবুর বাঁশের আগার বানরেরা। ওতে আমাদের ফায়দা নেই।
10 বলিয়নে কয়টা শূন্য হয় এটা আমি গত তিন হপ্তা ধরিয়া হাতের পাকে গুনবার চেষ্টা করতাছি প্রতিবারই দেখা যায় দুপুর না হয় রাতের খাওনের ওয়াক্ত হাজির হয়। আমি দুই হাতের দশ আঙ্গুল পাঞ্জা মর্াকা ডালডার মত করিয়া খাইতে যাই , আর বুঝতে পারি কত বেকুবের গুষ্ঠি বলিয়া আমাগো হাত গলিয়া শূন্য সব ওগোর এক এর পিছনে লাইন ধরে।
কোনোক্রমে আরেকটা ইলেকশন পার হইলেই হয় দেশের সব চিরকুমারী তেল এবং গ্যাস ক্ষে ত্র জামশেদকুমার সাহেবের ভোগে চলিয়া যাইবে। তার চিরকুমার ডোশিয়ারে আরো কিছু নাদান শূন্য যোগ হইয়া যাইবে। আমরা শূন্য হারাইতে থাকিব উনারা শূন্য কামাইতে থাকিবে।
ওমর খৈয়াম তার আবিষ্কৃত এরকম অনন্য সুন্দর গোলক দ্্বারা আমরা র্ধষিত হইবো সেটা বোধ করি স্বপ্নেও ভাবেন নাই।
জয়তু খৈয়াম ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


