somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিটল মিস সানশাইনঃ আমাদের ছোট্ট প্রিয় সাহিবাকে

৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকদিন ধরেই ছবিটা দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না। আজ দেখে ফেললাম। লিটল মিস সানশাইন।

ছোট্ট মেয়ে অলিভ। সব মেয়ের মতই একটা স্বপ্ন সেও লালন করে, সে সবার চেয়ে সুন্দর। এই ছোট্ট মেয়ের স্বপ্ন ঘিরে পরিবারের সব সদস্যের ছোট ছোট স্বপ্নগুলো দেখানো হয়েছে। বাবার নাম রিচার্ড ,খুব চেষ্টা করে যাচ্ছেন তার নিজের একটা , '' নয় ধাপে সাফল্য লাভ'' জাতীয় ক্রাশ কোর্স একটা কোম্পানীর কাছে বিক্রী করতে। তার একটাই মূলনীতি '' উইনার অর লুজার ''। এই মূলনীতির চাপ ওয়েইন আর অলিভের মধ্যে যেটা তৈরি করে সেটা হচ্ছে হেরে যাওয়ার ভয়। অলিভের দাদা শেষ বয়সে এসে হিরঞ্চি। সারাদিন পর্ণ ম্যাগাজিন নিয়ে থাকে। অলিভের সবচেয়ে ভাল বন্ধু ।
অলিভের মামা ফ্রাংক একজন প্রফেসর, নিজের এক ছাত্রকে ভালবাসতো, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী আরেক প্রফেসর সেই ছাত্রকে
বাগিয়ে নিয়ে গেছে, তাই সে সুইসাইড করতে চেয়েছিল। অলিভের ভাই ওয়েইন টিনএজার। এয়ারফোর্স একাডেমীতে ভর্তি হবে পাইলট হবে সেজন্য একটা কোর্স করছে, সে কারণে গত সাত মাস যাবৎ সে কারো সাথে কথা বলেনা। মা সবার মধ্যে সংযোগের সেতু। অলিভ লস এ্যঞ্জেলসের লিটল মিস সান শাইন পেজেন্ট কম্পিটিশনে শেষ পর্বের জন্য সিলেক্টেড।
সবাই মিলে একটা বিগ ভ্যান নিয়ে ৮০০ মাইল ড্রাইভ করে লস এ্যঞ্জেলস রওয়ানা দিয়েছে।

পথিমধ্যে দাদা মারা গেল, গাড়ি নষ্ট হল, রিচার্ড জানতে পারল তার ক্রাশ কোর্স কেঊ কিনছে না সে নিজেই একজন লুজার, ফ্রাংক দেখতে পেল তার প্রেমিক পুরুষ তার প্রতিদ্বন্দ্বীর সাথে লং ড্রাইভে, ওয়েইন হঠাৎ করে আবিষ্কার করে সে কালার ব্লাইন্ড, পাইলট সে হতে পারবে না । সাত মাসের নীরবতা ভেঙ্গে সে চিৎকার করে ওঠে, ্তুআই হেইট ইউ অল্থ।

দাদা অলিভকে স্টেজ পারফরমেন্স এর ট্রেনিং দিয়েছিল, এবং তার নীতি একটাই, You are, what you are, be yourself and you are the most beautiful girl in this whole world । অনেক হুজ্জোতির পর দাদার লাশ গাড়ীর ট্রাংকে নিয়ে, একটু দেরীতেই সবাই পৌঁছালো প্রোগ্রামে। ছয়-সাত বছরের ছোট ছোট মেয়েরা স্নো-পাঊডার মেখে নাচ-গান পারফর্ম করলো। আগেই বলেছি, অলিভের দাদা ছিলো পর্ণহোলিক সে অলিভকে ট্রেনিং দিয়েছে , ড্যান্স বারের স্ট্রিপটিজের। যেটা হবার সেটাই লোকজন হল ছেড়ে বেরিয়ে যাচ্ছে অলিভের পারফর্ম্যান্সের সময়, বিচারকরা ক্ষুব্ধ। সে সময় পাশে এসে দাঁডিয়েছে মা, বাবা,ভাই , মামা সবাই স্টেজে গিয়ে।
একটা বিষয় এখানে খুব লক্ষ্য করবার মত, সেটা হচ্ছে, এই বয়সের একটা বাচ্চাকে/মেয়েশিশুকে এখনে থেকেই নারী হবার ট্রেনিং দেওয়া হচ্ছে বিঊটী পেজেন্ট, মেক আপ, বার্বি ডল এবং সুন্দর ফিগার রাখতে হলে আইস্ক্রিম খাওয়া যাবে না বলে। সেটাকে ব্যঙ্গ করা হলো অলিভের স্ট্রিপটিজ দিয়ে।

ছবির শেষ কথা হচ্ছে ৮০০ মাইলের এই জার্নি এবং ঘটনাগুলো সবাইকে একটা বিষয় শেখালো, সেটা হচ্ছে Life never ends, whether you are in the losing end or winning end , what matters is; be proud of what you are, do whatever you like, everything else doesn
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৯:০২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রক্রিয়া

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় ক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী শক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×