somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজাইরা-৪

০৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রামপুরা রোডে অতিথি কমিউনিটি সেন্টারের কর্ণারে একটা ছোট দোকান আছে, পাশে একটা বাইকের গ্যারেজ। টিপু ভাইয়ের দোকান। আগে বড় আছিলো ব্যাবসা ঠিকমত চালাইতে পারে নাই তাই ছোট হইয়া গেছে। উলনের স্থায়ী বাসিন্দা, ওইখানে ওদের প্রচুর জায়গা, কিন্তু ওরা ভাই-বেরাদর একটাও পড়া লিখা করে নাই। ইমামউদ্দীন মাস্টারের পোলা। মাস্টার প্রতিবার কমিশনার ইলেকশন করে আর হারে। টিপু ভাই করে নাই এমন কোনা ব্যাবসার নাম আমি শুনি নাই। ফোন-ফ্যাক্স, খাবার হোটেল থেকে শুরু করে, ভ্যারাইটী স্টোর সব করেছেন। আরেকটা বাজে অভ্যাস হইল উনার , সস্তায় কোন কিছু পাইলে কিনা ফেলবে, আগপাশ না ভেবে। একটা উদাহরণ দিইঃ

সে গেছে একবার বোনের শ্বশুরবাড়ী ফরিদপুর,গিয়া দেখলো তুলা বেজায় সস্তা, ঢাকায় নিয়া আসলে বেজায় লাভ হবে। এর আগে উনি কোনো দিন তুলার ধারে কাছে যায় নাই। তুলা কিনে ফেললেন ৩/৫ মণ। ঢাকায় রওয়ানা দিলেন আসলো বৃষ্টি, আবার ব্যাক দুই দিন লেট। অনেক হুজ্জোতি করে সেই আধভেজা তুলো ঢাকায়
আনলেন। এ বলে আমার বালিশ বইসা গেছে, ওই বলে তোষক বানামু। আখেরে তুলা দিয়া জনসেবা করলেন, আর তুলা আনতে যে মাজা ব্যাথা হইছিল সেটাতে কাৎ
১৫ দিন।

এই হইলো টিপু ভাই, খুব ভালো অমায়িক লোক। একসময় এলাকার বড়ভাই ছিলেন এখন ভাল লোক। উনার ঐখানে ঐ এলাকার সমস্ত বেকারের আড্ডা। কয়েকজন পোলা একত্র হইলেই উনি ডাক দেন,
'' ঐ দুই টাকার চা দে তিন কাপ ''।

একদিন দেখি ছোট ভাইরে ঝাড়ি দিতাছে, '' পড়ালেখা করস না, তুই হালায় ইমামউদ্দীন মাস্টারের নাম ডুবাবি''

আমি বললাম '' টিপু ভাই আপনার বাপ এইরকম নামজাদা টিচার, আর আপনারা কেউ পড়লেন না কেন, আপনার বাপ কিছু কয় নাই আপনাগো ''
উনি বললো , '' আরে হালায় বাপের দোষ নাই, ওই হালায় আমাগোরে উইলসে দিছিলো , আমরা আছিলাম জাউরা, হের লাইগা এই অবস্থা''।।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:৫২
৬২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটিতে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ইউনূস... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×