somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অসমাপ্ত গল্পের খসড়া

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



''ডেইরী গেট নেমেই আড়মোড়া ভাঙ্গে সাদী। এটা এক ধরণের প্রস্তুতি, কিছুক্ষণ হলের সামনে দাঁড়াতে হবে, রুনা নামবে। খুনসুটি শুরু করবে মুড ভাল থাকলে, না থাকলে টাইম বোমার মত টিক টিক করতে থাকবে। ''

লিখার সময় সাদী ভাবতে থাকে, লিখতে গেলে সম্পর্ক এবং সম্পর্কের বাইরের ঘটনাগুলো কেমন যেন ছাড়া ছাড়া দেখায়। অথচ ঘটনাগুলো ঘটবার সময় এমনভাবে ঘটে যেন মার্ক নফলার এর গিটারে স্কেল চেনজ হচ্ছে, খুব হারমোনিয়াস একটা টোন থাকে। লিখবার সময় অনেক চেষ্টা করে দেখেছে, আসে না।

সম্পর্কের সুতোগুলো খুব টানটান থাকে, ঘুড়ি উড়ানোর সুতো মাঞ্জা দেওয়ার সময় যেরকম টান টান করে রোদে শুকাতে হয় তেমনি। টিউবলাইট গুড়ো করে মাঞ্জা দেওয়ার আঠায় মিশানোর কথা মনে পড়ে সাদীর।

'মামা ২ নম্বর, বলে ঝপ করে বসে পড়ে, রিকশার গদিতে। ভাল লাগতে থাকে। বাসে ৪০-৪৫ জনের ভিড়ে নির্জনতা এবং একাকীত্ব খুঁজে পাওয়ার ব্যর্থ প্রচেষ্টার সমাপ্তি হয়েছে। রিকশার পিছনে ''প্রিয়া তুমি'' ছবির পোস্টার। শাবনূর, রিয়াজের বক্ষে বিলীন হয়ে যাওয়ার একটা সুলভ দৃশ্য ফুটিয়ে তুলবার চেষ্টা করেছে শিল্পী। সাথে প্লাস্টিকের একটা হাত স্প্রিং এ লাগানো
দুলছে। মনে হচ্ছে যে বাসটায় চড়ে সাদী এসেছে সেটাকে বিদায় জানাচ্ছে।

ঢাকার বাসগুলো এক একটা জ্যান্ত বোমা। সবাই ক্ষেপে আছে, যে কোন সময় বিস্ফোরন ঘটবে। হেল্পার একটাকা বেশী চাইলেই কিংবা ভুলবশত ভাড়া একবারের জায়গায় দুবার চাইলেই প্যাসেঞ্জারের মাংসাশী দাঁত দুটো বেরিয়ে যাচ্ছে, হাতের নখ বড় হয়ে যাচ্ছে। তৎক্ষনাৎ প্রস্তুত শিকারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বার জন্য।এই মানুষগুলোই ঘরে গিয়ে দারা-পুত্র-পরিবার।
হেল্পারদের মেমোরী তীব্র শার্প থাকতে হয়, এবং থাকেও। কি অত্যাশ্চর্য মেধা নিয়ে ৬নং বাসে জাতপাত বিসর্জন দিয়ে জীবিকা নির্বাহ করতে হয়, ভাবলে অবাক লাগে।

সমাজবিজ্ঞানের কর্ণারটায় আম ভর্তা, ডাব নিয়ে বসে আছে কয়েকজন। ফার্স্ট ইয়ারের ৭-৮জন দেদার আগ্রহে শব্দদূষণ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরটা এমন এক ধরণের সময়, যখন হি হি করে হাসবার জন্য কোন জোকস লাগে না, কিংবা হই হই করবার জন্য কোন কারণ লাগে না। কারণে-অকারণে হেসে গড়াগড়ি খাওয়া যায় সারাদিন।

* লিখাটা কোনদিন হয়তো, শেষ হবে। প্রতি দুইদিন পর মনে হয় , যেটা চাইলাম ঠিক সেটা হচ্ছে না। শেষ পর্যন্ত লিখাটা আর লিখবোই না ঠিক করেছি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:২৭
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×