somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Legend of 1900

০৩ রা মার্চ, ২০০৭ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গুইসেপ্পে তোরান্তোরে'র The Legend of 1900 দেখলাম।
যারা Cinema Paradiso দেখেছেন তারা জানেন তোরান্তোরে দারুণ গল্প বলিয়ে। খুব একঘেঁয়ে, রাশভারী কিংবা চুড়ান্ত অবাস্তব গল্প ও ভীষন সাবলীল ভাবে পর্দায় তুলে আনেন। গল্পের মধ্যে ঢুকিয়ে ফেলেন দর্শককে। Malena ছবিটাও তার করা।

এই ছবির গল্প একজন কিংবদন্তির পিয়ানো বাদককে নিয়ে। আটলান্টিক এর থেকে ওপারে যাত্রী বহনকারী, একটা ওশান লাইনার Virginian এ একটা শিশুকে কুড়িয়ে পায় জাহাজের এক ক্রু। নাম দেওয়া হয় Danny Boodman T D Lemon 1900 । সংক্ষেপে 1900 । কারণ ওকে খুঁজে পেয়েছিল 1900 সালের পহেলা জানুয়ারী।

পিয়ানো বাজানোয় অসামান্য প্রতিভা অল্পবয়সেই অর্জন করে, এবং আটলান্টিকের দুপারে তার নাম ছড়িয়ে পড়ে।
কিন্তু 1900 কখনোই জাহাজ ছেড়ে মাটিতে পা দেয়নি। কারণ তার কাছে পিয়ানোর ৮৮ টা চাবি দিয়ে সুর তৈরি করা অনেক সহজ কিন্তু মাটিতে নেমে হাজার মানুষের জীবনের সাথে নিজেকে জড়ানো অনেক কঠিন মনে হয়েছে। ওর মনে হয়েছে এক একজন মানুষ পিয়ানোর এক একটা চাবি। এত অসংখ্য চাবি দিয়ে সে সুর তৈরি করতে পারবে না।

গল্পটা মূলত মনোলগ স্টাইল। 1900 এর বন্ধু ম্যাক্স পুরো গল্পটা বলে, থেমে থেমে। ভার্জিনিয়ান এর আয়ু শেষ হবার পর যখন ডিনামাইট দিয়ে উড়িয়ে ফেলা হবে তখন শুধু ম্যাক্স জানতো এই জাহাজে একজন এখনো আছে। অনেক চেষ্টা করেও সে 1900 কে জাহাজের বাইরে আনতে পারেনি। কারণ 1900 ছিল একজন সত্যিকারের অনাথ। যে ভার্জিনিয়ান বাদে নিজের বলতে আর কোন কিছুকেই জানতো না।

ছবির মিউজিক এনিও মরিনকো'র করা। পুরোটাই জ্যায। দূর্দান্ত মিউজিক। অরিজিনাল স্কোর এর জন্য গোল্ডেন গ্লোব পেয়েছে।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

তবুও বেঁচে আছি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৫

এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।

বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×